শিরোনাম:
ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ১ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » খালেদা জিয়ার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে : মেডিক্যাল বোর্ড
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » খালেদা জিয়ার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে : মেডিক্যাল বোর্ড
৪২৮ বার পঠিত
রবিবার, ১ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খালেদা জিয়ার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে : মেডিক্যাল বোর্ড

---
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব খারাপ নয় বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপক ডা. সামসুজ্জামান। তিনি বলেন, খালেদা জিয়ার অবস্থা খুব খারাপ নয়। তবে, তার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে।’

রবিবার ডা. সামসুজ্জামান এসব কথা জানান।

ডা. সামসুজ্জামান বলেন, ‘আমরা আজ দুপুরে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য কারাগারে যাই। তার অবস্থা দেখি। তার মেডিসিনগুলো ঠিক আছে কিনা, তা চেক করেছি। তার অবস্থা খুব খারাপ নয়। তবে, তার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে।’

খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য চার সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল। ডা.সামসুজ্জামান ছাড়া এই বোর্ডের বাকি সদস্যরা হলেন- ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের অধ্যাপক মনসুর হাবীব, মেডিসিন বিভাগের অধ্যাপক মো. টিটু মিয়া ও ফিজিক্যাল মেডিসিন বিভাগের অধ্যাপক সোহেলী রহমান।

রবিবার দুপুর সোয়া ১টা থেকে প্রায় ১ ঘণ্টা বোর্ড সদস্যরা পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন।

অধ্যাপক ডা. সামসুজ্জামান বলেন, ‘আপনারা গণমাধ্যম ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকের কাছ থেকে বিস্তারিত জানতে পারবেন।’

তবে এ ব্যাপারে কথা বলার জন্য পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিনের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। আগামীকাল সোমবার (২ এপ্রিল) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মেডিক্যাল বোর্ড খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে বিস্তারিত জানাবে।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। ওই দিন থেকে তিনি রাজধানীর নাজিম উদ্দিন সড়কের পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)