শিরোনাম:
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » জেলার খবর » টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা, ভাঙচুর
প্রথম পাতা » জেলার খবর » টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা, ভাঙচুর
৩৩৯ বার পঠিত
রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা, ভাঙচুর

পক্ষকাল ডেস্ক
---
টাঙ্গাইল শহরে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এ সময় তিনি বাড়িতেই অবস্থান করছিলেন। শনিবার গভীর রাতে শহরের আকুরটাকুর পাড়ার বাসভবনে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

বাড়ির তত্ত্বাবধায়ক ও কর্মচারীরা জানান, রাত সাড়ে ১২টার দিকে হেলমেট ও মুখোশ পরা ১৫ থেকে ২০ জনের একটি দল বাড়ির সামনে আসে। তাদের কয়েকজন মই ব্যবহার করে দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। এরপর তারা কাদের সিদ্দিকীর মালিকানাধীন দুটি গাড়ি ভাঙচুর করে।
বাড়ির কেয়ারটেকার রাজু মিয়া জানান, ঘটনার সময় কাদের সিদ্দিকী দ্বিতীয় তলার একটি কক্ষে ঘুমাচ্ছিলেন। দুর্বৃত্তরা গাড়ি ভাঙচুর শুরু করলে বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করে। তখন আশপাশের মানুষ এগিয়ে এলে হামলাকারীরা দেয়াল টপকে পালিয়ে যায়। যাওয়ার সময় তারা বাইরে থেকে ইটপাটকেল নিক্ষেপ করে, এতে বাড়ির বেশ কয়েকটি জানালার কাচ ভেঙে যায়।
খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানিয়েছেন, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। দোষীদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)