১৪৪ ধারা ভাঙতে শিবিরের আহ্বান
পক্ষকাল প্রতিবেদক:
সারাদেশের ১৪৪ ধারা ভেঙে নেতাকর্মীদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার।
রোববার দুপুরে তার ফেসবুক স্টাটাসে এই আহ্বান জানান। আবদুল জব্বার লিখেছেন, সময় এসেছে গর্জে উঠার অবৈধ সরকারের ১৪৪ ধারা ভঙ্গ করার মৃত্যু ভয়কে জয় করার। ক্ষমতান্ধদের প্রতিরোধ করার স্বাধীনতা সার্বভৌম রক্ষা করার স্বাধীন দেশের বন্দি নাগরিকদের মুক্ত করার। জালিমের পতন অনিবার্য আল্লাহ সহায়।
কেন্দ্রীয় ছাত্রআন্দোলন সম্পাদক শেখ মুহাম্মদ এনামুল কবির লিখেছেন, অবৈধ সরকার গেছে পাগল হইয়া তারা জোর কইরা ক্ষমতায় থাকতে চায়। আমি বলি সময় বেশি নাই। বিজয় আসবেই।
শরিয়ত উল্লাহ নামের ঢাকা মহনগর ছাত্রশিবিরের এক নেতা ফেসবুকে লিখেছেন, শপথ ঐ সত্তার যার হাতে আমার জীবন, বাংলার বুকে ইসলামের পতাকা উড়াতে তরুণ সমাজ প্রস্তুতির শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছে ।
এদিকে ঢাকা মহানগর জামায়াতের আরেক নেতা আতাউর রহমান সরকার বলেন, ক্ষমতা হারানোর ভয়ে সরকার নিষ্টুর আচরণ করছে। আজকের মাঝে রাজপথ দখল করে সব অন্যায়ের জবাব দিতে হবে।
জোটের অন্যতম প্রধান দল জামায়াতের লিয়াঁজো কমিটির সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা থেকে রাত আটটার মধ্যে জানা যাবে সোমবারে জমায়েতের চেষ্টা করা হবে নাকি সোমবার থেকে টানা চার দিনের হরতাল দেয়া হবে।





চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
ডিজিটাল কুরুক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি: অ্যালগরিদম, মনস্তত্ত্ব ও বাস্তবতার সংঘর্ষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ
“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস, দ্বিদলীয় ব্যবস্থার অবসান হওয়ার ইঙ্গিত
ভোটের নয়, বিদেশি ছায়ার সরকার: বাংলাদেশের সার্বভৌমত্ব আজ কার হাতে?
দুই বাংলার রাজনীতির অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে কি বার্তা দিচ্ছে
রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে (পূর্ব বাংলায়) রবীন্দ্রনাথ ঠাকুর কেবল সাহিত্যিকই নন, তিনি সুসংহত সাংস্কৃতিক রাজনৈতিক হাতিয়ারও বটে
নেতৃত্ব সংকট দূর করতে শীঘ্রই জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পুনর্গঠন
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি