শিরোনাম:
ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ‘ইসিকে রাজনৈতিক দলগুলোর কাছে বিশ্বস্ত দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন’
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ‘ইসিকে রাজনৈতিক দলগুলোর কাছে বিশ্বস্ত দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন’
৪৬০ বার পঠিত
বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘ইসিকে রাজনৈতিক দলগুলোর কাছে বিশ্বস্ত দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন’

---
পক্ষকাল সংবাদঃ‘নির্বাচন কমিশনকে স্বাধীন ও রাজনৈতিক দলগুলোর কাছে আরো বিশ্বস্ত হিসাবে দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন’ বলে মন্তব্য করেছেন সফররত বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল।

বুধবার বিকালে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার সাথে সাথে সাক্ষাৎ শেষে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলটি সাংবাদিকদের সাথে এসব কথা বলেন।

বাংলাদেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ইইউ, বুধবার ব্রিফিং

বাংলাদেশে ব্যস্ত সময় কাটাচ্ছে ইউরোপীয় পার্লামেন্টের (ইইউ) উচ্চ পর্যায়ের চারটি প্রতিনিধিদল। রোহিঙ্গাসহ বাংলাদেশের সার্বিক বিষয় পর্যবেক্ষণ শেষে আগামী বুধবার সাংবাদিকদের ব্রিফ করবে বলে জানিয়েছেন ইইউ অফিসের একজন কর্মকর্তা।

এর আগে প্রতিনিধিদলটি ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনীতিক, ব্যবসায়ী, নাগরিক সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবে।

সোমবার দুপুরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)ইইউ’র ৩২ সদস্যের একটি প্রতিনিধিদলকে সঙ্গে নিয়ে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন যান। সেখানে প্রতিনিধিরা নির্যাতিত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।

প্রতিনিধিদলের সঙ্গে উপস্থিত ছিলেন জেমস নিকলসন, রিচার্ড করবট, ওয়াযিদ খান, সাজ্জাদ করিম, মার্ক তারাবলাসহ ৩২জন ইইউ’র সদস্য।

ইইউ প্রতিনিধিদল মায়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা পরিস্থিতি ছাড়াও সম্প্রতি বিরোধী রাজনৈতিক দল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলায় কারাদণ্ডসহ সার্বিক রাজনৈতিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

ইইউ সংসদের চারটি প্রতিনিধিদলের মানবাধিকার, পররাষ্ট্র সম্পর্ক, দক্ষিণ এশিয়া ও পূর্ব দক্ষিণ এশিয়া সম্পর্ক এবং দক্ষিণ এশিয়া বিষয়ক সম্পর্কিত সংসদ সদস্যরা বাংলাদেশে রয়েছেন। এরপর ইইউ প্রতিনিধিদল বাংলাদেশ সফর শেষে মায়ানমার সফর করবে বলে জানা গেছে।

জানা গেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের প্রস্তাব ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়ের বিষয় সরজমিনে দেখতে ও মৌলিক রাজনৈতিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, বিচারবহিভূর্ত হত্যাকাণ্ড, শ্রম অধিকারসহ বাংলাদেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি খতিয়ে দেখতে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলটি বাংলাদেশে এসেছে।

বাংলাদেশের ইইউ অফিসের এক কর্মকর্তা জানান, ইইউ পার্লামেন্টের চারটি প্রতিনিধিদল ঢাকায় রয়েছে। এর মধ্যে একটি দল রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণে কক্সবাজারে গেছে। তাদের সঙ্গ দিচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

ইইউ সংসদের প্রতিনিধিদল রোহিঙ্গাসহ বাংলাদেশের সার্বিক বিষয় পর্যবেক্ষণ শেষে আগামী বুধবার সাংবাদিকদের ব্রিফ করবেন বলেও জানান তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইতালি সফরে থাকায় ইইউ দক্ষিণ এশিয়া বিষয়ক সংসদীয় প্রতিনিধি দলটি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া সফরে পাঁচ সদস্যের প্রতিনিধিদলটি ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনীতিক, ব্যবসায়ী, নাগরিক সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবে।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)