শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | রাজনীতি » চরমোনাই পীরও সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করছেন
প্রথম পাতা » জেলার খবর | রাজনীতি » চরমোনাই পীরও সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করছেন
৫৪০ বার পঠিত
সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চরমোনাই পীরও সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করছেন

---পক্ষকাল ডেস্ক ঃএবার সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (পীর চরমোনাই)।আগামী বুধবার সিলেট কোর্ট পয়েন্টে এ উপলক্ষে সমাবেশের আয়োজন করা হয়েছে। ওই সমাবেশ থেকেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের প্রার্থী ঘোষণা করা হবে।সাধারণত জাতীয় নির্বাচন সামনে রেখে সিলেট থেকেই দলীয় প্রধানদের নির্বাচনী প্রচার শুরু হয়। সম্প্রতি সিলেট আসেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা।

তিনি আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় নৌকায় ভোট চান। তার একদিন পরই সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনিও দলের প্রার্থীদের নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। আর সোমবার সিলেট আসছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।এরই ধারাবাহিকতায় সিলেট থেকেই নির্বাচনী প্রচার শুরু করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম। তিনি কোর্ট পয়েন্টের সমাবেশ থেকেই নির্বাচনী প্রচার শুরু করবেন বলে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও নগর নেতারা জানিয়েছেন।

ওই দিন সিলেটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হবে বলেও তারা জানান।ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ সমকালকে জানান, ঢাকার পর এবার সিলেটেও প্রার্থী ঘোষণা করা হবে। কারা কারা দলীয় মনোনয়ন পাবেন সেটি ঘোষণা দেবেন দলের আমির।সমাবেশে মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, কেন্দ্রীয় সদস্য প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ উপস্থিত থাকবেন বলে তিনি জানান।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)