শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে পারেন খালেদা : কাদের
প্রথম পাতা » রাজনীতি » রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে পারেন খালেদা : কাদের
৪৩২ বার পঠিত
বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে পারেন খালেদা : কাদের

---পক্ষকাল সংবাদ ;আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রায় বিপক্ষে গেলে বিএনপি নেত্রী খালেদা জিয়া শেষ পদক্ষেপ হিসেবে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে পারেন। তিনি দয়াবান মানুষ, ক্ষমা করলেও করতে পারেন। বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রায়ের আগের দিন বিএনপি চেয়ারপারসনের সংবাদ সম্মেলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘রায়ের আগে মায়াকান্না করে আদালতকে বিব্রত, বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। এটা নজিরবিহীন।’

তিনি বলেন, ‘রায় নেতিবাচক হলে বিএনপি মেনে নেবে না। প্রধানমন্ত্রী রায় লিখে দিয়েছেন- এধরনের কথা কি আদালত অবমাননার শামিল নয়? তবে হ্যাঁ, তার (খালেদা জিয়া) বিরুদ্ধে যদি রায় হয় তবে তিনি শেষ পদক্ষেপ হিসেবে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে পারেন। তিনি দয়াবান মানুষ, ক্ষমা করলেও করতে পারেন।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের দুর্ভাগ্য কোন ধরনের ভবিষ্যৎ রেখে যাচ্ছি। কোন ধরনের নোংরা রাজনীতির প্র্যাকটিস বিএনপি করছে। পৃথিবীতে আগে কখনো এমন হয়নি। এ ধরনের সংস্কৃতি অনুসরণ করা হলে ফলাফল ভালো হবে না।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া যখন বলেন- সেনাবাহিনী আর পুলিশ প্রশাসন তাদের পক্ষে আছে, তবে কেন বিএনপি ভয় পায়? অভয় দিয়ে তাহলে এতো কেন ভয়?’

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ জনগণের জানমালের নিরাপত্তা দিতে বদ্ধপরিকর। সন্ত্রাসের মাধ্যমে দুর্নীতি ঢাকা যাবে না। আওয়ামী লীগ কোনো সন্ত্রাস ও সহিংসতা সহ্য করবে না।’

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জনগণের নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পদক্ষেপ নিয়েছে। রায়ের দিন নাশকতা ঠেকাতে আওয়ামী লীগও মাঠে থাকবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা তো পাল্টাপাল্টি কোনো অবস্থানে যাইনি। এটা তো দুর্নীতির বিষয়। এ নিয়ে রাজপথে কী করার আছে? তিনি নির্দোষ প্রমাণিত হলে আমাদের সমস্যা কী?’

বিএনপি চেয়ারপারসনের সিলেট সফর প্রসঙ্গে তিনি বলেন, ‘বেগম জিয়া মাজার জিয়ারতের নামে গিয়েছিলেন শোডাউন করতে। মনে করেছিলেন, জনগণের ঢল নামবে, কিন্তু নামেনি। তাই তিনি হতাশ হয়ে রাতেই ফিরে এসেছেন।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ দফতর সম্পাদক আবদুস সোবাহান গোলাপ, যুগ্ম-সাধারণ সম্পাদক ড. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)