শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » অপরাধ » পুলিশের নিষ্ঠুরতার ভিডিও ভাইরাল
প্রথম পাতা » অপরাধ » পুলিশের নিষ্ঠুরতার ভিডিও ভাইরাল
৪৬৩ বার পঠিত
বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পুলিশের নিষ্ঠুরতার ভিডিও ভাইরাল

---পক্ষকাল ডেস্ক ;
আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটি বহু মানুষ শেয়ার করেছেন। তবে ভিডিওটি কে করেছেন বা কে প্রথম ফেসবুকে শেয়ার দিয়েছেন তা জানা যায়নি।৩০ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে, বঙ্গ ভবনের সামনের সড়কে একটি কম বয়সী মেয়েকে দুজন পুলিশ সদস্য মারধর করছেন। সে সময় সেখানে উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশের একজন কনস্টেবল।

ভিডিওটিতে দেখা যায়, মেয়েটির হাতে একটি কালো ব্যাগ। সেটি খোলা। ভেতরে কিছু জামাকাপড় রয়েছে। পুলিশের একজন কর্মকর্তা মেয়েটিকে সজোরে চড় মারছেন। তবে কেন তাঁকে মারছেন, তা জানা যায়নি।

মেয়েটিকে মেরে সড়কের ওপর থেকে সরিয়ে দেওয়ার পর এক পুলিশ সদস্য এগিয়ে যান এক ব্যক্তির দিকে। ওই ব্যক্তিকে পুলিশের এক সদস্য জিজ্ঞেস করছিলেন, ‘এই মিয়া, এই কী করছেন?’ উত্তরে ওই ব্যক্তি বলছিলেন, ‘আপনার মারতেছেন, আমি ভিডিও করছি।’ তখন পুলিশের ওই সদস্য ভিডিও ধারণকারীকে বলছিলেন, ‘পাগল নাকি?’

ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তারা বলছেন, আজ সকালে ওই পথ দিয়ে একজন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির (রাষ্ট্রপতি) যাতায়াতের কথা ছিল। এ জন্য সড়ক ফাঁকা করা হচ্ছিল। সেখানে পুলিশের প্রো রক্ষা বিভাগের সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। মেয়েটি সড়ক থেকে সরতে চাচ্ছিল না। এ কারণে তাকে সরানোর চেষ্টা করা হচ্ছিল। তা ছাড়া মেয়েটির কাছে একটি ব্যাগও ছিল। সেটি পরীক্ষা করা হয়েছে।

জানতে চাইলে মহানগর পুলিশের উপকমিশনার (জনসংযোগ ও গণমাধ্যম) মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁরা বিষয়টি খতিয়ে দেখেছেন।

এর আগে গত সোমবার ইকবাল নামের এক ব্যক্তিকে যাত্রাবাড়ী থানায় ধরে এনে মারধর করা হয়। মারধরের কারণ হিসেবে পুলিশের এক সদস্য বলেন, ইকবাল ‘আসলে পুলিশের সঙ্গে ব্যবহারটা ভালো করে নাই।’



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)