শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ২১ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি » এবার প্রণব মুখার্জির সেই ছবি নিয়ে ভারতীয় মিডিয়ায় তোলপাড়
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি » এবার প্রণব মুখার্জির সেই ছবি নিয়ে ভারতীয় মিডিয়ায় তোলপাড়
৫১১ বার পঠিত
রবিবার, ২১ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এবার প্রণব মুখার্জির সেই ছবি নিয়ে ভারতীয় মিডিয়ায় তোলপাড়

---
পক্ষকাল ডেস্কঃ
গত কয়েক দিন ধরে বাংলাদেশের সামাজিক মাধ্যমে একটি ছবি নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সাথে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের এক অনুষ্ঠান শেষে ছবি তুলেছিলেন বাংলাদেশের বেশ কয়েকজন সিনিয়র রাজনীতিবিদ।ছবিটিতে দেখা যাচ্ছে, প্রণব মুখার্জি একটি চেয়ারে বসে আছেন। তার পেছনে বাংলাদেশের একজন সাবেক রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার এবং মন্ত্রিসভার বর্তমান সিনিয়র সদস্যরা দাঁড়িয়ে আছেন।

ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেইজে এই ছবিটিসহ অনুষ্ঠানের আরও কিছু ছবি পোস্ট করার পরই বিতর্ক শুরু হয়। অনেক ফেসবুক ব্যবহারকারীর মতে, হাইকমিশনে ভারতের সাবেক রাষ্ট্রপতির বসার জন্য চেয়ারের ব্যবস্থা করা হলেও বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতির জন্য চেয়ার না থাকা ‘কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন’।

বিতর্ক ওঠার পর ভারতীয় হাইকমিশন কর্তৃপক্ষ ফেসবুক পেইজ থেকে ছবিগুলো সরিয়ে ফেলে। তবে এই বিতর্ক নিয়ে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে।

কলকাতাভিত্তিক ইংরেজি পত্রিকা ‘দ্য টেলিগ্রাফ’ আজ রোববার ‘Storm over sitting Pranab and standing VIPs’ শিরোনামে এক প্রতিবেদনে বলেছে, “ছবিটি তীক্ষ্ম দৃষ্টিসম্পন্ন সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের ‘বাঙালি জাত্যাভিমানে’ আঘাত করেছে ও ব্যাপক ক্ষোভ সঞ্চার করেছে। এছাড়া ‘বড় ভাইসুলভ আচরণকারী’ ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র তত্ত্ব ও উপনিবেশি মানসিকতার অভিযোগ উস্কে দিয়েছে।”

“বিতর্কটি এমন তিক্ত অবস্থায় পৌঁছেছে যে, ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন তাদের ফেসবুক ও টুইটার পেইজ থেকে ছবিগুলো সরিয়ে দিয়েছে”, লিখেছে দ্য টেলিগ্রাফ।

ভারতীয় হাইকমিশনের একটি সূত্রের বরাতে পত্রিকাটি লিখেছে, “বিষয়টা দুর্ভাগ্যজনক। আমরা বিতর্ক আর বাড়াতে চাইনি, তাই ছবিগুলো সরিয়ে ফেলেছি।”

টেলিগ্রাফের প্রতিবেদনে আরও জানানো হয়েছে, “বাংলাদেশে হিন্দি ভাষার ভবিষ্যত উজ্জল- সম্প্রতি ভারতীয় হাইকমিশার শ্রিংলার এমন একটি বক্তব্য অনেকের মধ্যে অস্বস্তি তৈরি করার কারণে সেটিও সরিয়ে ফেলা হয়েছে।”

ভারতীয় আরেকটি পত্রিকা ‘স্ক্রল ডট ইন’-ও প্রণব মুখার্জির ছবি নিয়ে নিবন্ধ প্রকাশ করেছে। বাংলাদেশি-আমেরিকান ব্যাংকার ও লেখক শাফকাত রাব্বীর ওই নিবন্ধে বলা হয়েছে, “বাংলাদেশে যদি ভারতের জন্য কোনো সত্যিকারের নিরাপত্তা হুমকি থেকে থাকে তাহলে তা হচ্ছে এখানকার সাধারণ মানুষের ভারতবিরোধী মনোভাব। আর এই মনোভাব মূলত তৈরি হয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতীয় কর্তা ব্যক্তিদের উদ্ধত হস্তক্ষেপের কারণে।”

“(ভারতের) সমালোচনা বন্ধে শুরুর পদক্ষেপ হিসেবে হাইকমিশনের ফেসবুক পেইজ থেকে প্রশ্নবিদ্ধ ছবিগুলো দ্রুত সরিয়ে ফেলার সিদ্ধান্ত প্রশংসার দাবি রাখে। তবে সামনের দিনগুলিতে এমন ক্ষোভ নিরসনে তাদেরকে আরও অনেক কিছু করতে হবে।”



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)