মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » » মেহেরপুর ও লন্ডন সেয়ানে সেয়ানে আজ, শীত কাতরতায়!
মেহেরপুর ও লন্ডন সেয়ানে সেয়ানে আজ, শীত কাতরতায়!
সৈকত রুশদি টরেন্টো থেকে ঃ
সমান ৭ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে আজ (১৬ জানুয়ারী) সকালে বাংলাদেশের মেহেরপুরে ও ব্রিটেনের রাজধানী লন্ডনে একই সময়ে। বাংলাদেশ সময় তখন সকাল ১০:২৮ মিনিট, আর লন্ডনে ভোর ০৪:২৮ মিনিট। তবে ৭ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা লন্ডনের জন্য শীতকালে স্বাভাবিক হলেও মেহেরপুরের জন্য অস্বাভাবিক বেশি ঠান্ডা। ![]()
লন্ডনে বাইরে থেকে ঠান্ডা প্রবেশের সকল পথ রুদ্ধকারী জানালা দরজা সহ তাপ নিরোধক বাড়ির প্রতিটি ঘর গরম রাখার ব্যবস্থা থাকায় বাইরের এই ঠান্ডা সেখানকার মানুষের জন্য কষ্টের নয়। কিন্তু মেহেরপুর সহ বাংলাদেশের বেশিরভাগ দালানে ভেন্টিলেটর দিয়ে বাতাস চলাচলের জন্য স্থায়ী ব্যবস্থা থাকায়, কোনো বাড়ি ও ঘর তাপ নিরোধক না হওয়ায় এবং ঘর গরম রাখার ব্যবস্থা না থাকায় এই ৭ ডিগ্রী ঠান্ডা সংখ্যাগরিষ্ঠ মানুষের জন্য অসহনীয়। শিশু ও বৃদ্ধদের জন্য আরও বেশি কষ্টের ও ঝুঁকিপূর্ণ।
ঐ একই সময়ে তাপমাত্রা কুষ্টিয়ায় ৮ ডিগ্রী ও ঢাকায় ১২ ডিগ্রী ছিল। আর আমার বর্তমান বসবাসের নগরী টরন্টোয় একই সময়ে (স্থানীয় সময় রাত ১১:২৮ মিনিট) তাপমাত্রা ছিল হিমাংকের নিচে ৫ ডিগ্রী। বাতাসের শীতলতা অবশ্য মাইনাস ১২ ডিগ্রী। অর্থাৎ মেহেরপুরের চেয়ে ১৯ ডিগ্রী বেশি ঠান্ডা! বাইরে সারাদিন ধরে অবিশ্রান্ত হালকা তুষার পড়েছে। এই মধ্যরাতে এখনও তুষারপাত হয়েই চলেছে। এতোক্ষণে তাপমাত্রা আরও কমেছে। তার বিস্তারিত এখন আর নাইবা বললাম!
সূত্র ঃ ফেসবুক থেকে




প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ