শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ২১ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » অপরাধ | অর্থনীতি | ব্রেকিং নিউজ | রাজনীতি » আমার মন্ত্রণালয়ের কর্মকর্তারাও সৎ নয়ঃ মন্ত্রী মোশারফ
প্রথম পাতা » অপরাধ | অর্থনীতি | ব্রেকিং নিউজ | রাজনীতি » আমার মন্ত্রণালয়ের কর্মকর্তারাও সৎ নয়ঃ মন্ত্রী মোশারফ
৭৫৭ বার পঠিত
রবিবার, ২১ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আমার মন্ত্রণালয়ের কর্মকর্তারাও সৎ নয়ঃ মন্ত্রী মোশারফ

---পক্ষকাল সংবাদঃ রোববার ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তারাও সৎ নয় তাই আইন প্রয়োগ করে ভূমি দখল রোধ করা যাচ্ছে না বলে সাংবাদিকদের জানালেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন।

তিনি বলেন, ভূমিদস্যুরা ৫৬ টি খাল ভরাট করে ফেলেছে। আশুলিয়ায় রাস্তার দুই পাশে যে পানি দেখা যেত এখন তা দেখা যায় না। গত ১৫ বছরে ধীরে ধীরে সেখানে বালু ফেলে ভরাট করা হচ্ছে। এখন তুরাগ নদীর চিহ্নও দেখা যাচ্ছে না। পাইপে করে প্রচুর বালি বাইরে থেকে আসছে। এটা বন্ধ করা সম্ভব না হলে সব খাল ভরাট হয়ে যাবে।’

রোববার দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে ‘মিট দ্য রিপোর্টাস’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ডিআরইউ সভাপতি সাইফুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। মন্ত্রী এসময় সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন।

এক প্রশ্নের উত্তরে মন্ত্রণালয়ের নানা অনিয়ম নিয়ে মন্ত্রী বলেন, ‘আইনে আছে জলাশয় ভরাট করা যাবে না। তবে আইন প্রয়োগ করা যাচ্ছে না। রোধ করা যাচ্ছে না ভূমি দখল। কারণ আমার মন্ত্রণালয়ের কর্মকর্তারাও সৎ নয়। গুলশান বনানীর ফুটপাত ঘেঁষেও বড় বড় বিল্ডিং হয়েছে। অথচ ফুটপাত থেকে তা পাঁচ ফুট দূরে থাকার কথা।’

ভূমিদস্যুরা কী সরকারের চেয়ে ক্ষমতাশালী এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘না, তা নয়। এ কারণেই শেখ হাসিনা ভূমিদস্যুদের ছাড় দিবে না। তিনি এদের বিরুদ্ধে দ্রুতই পদক্ষেপ নিবেন।’

কৃষি জমি রক্ষা প্রসঙ্গে তিনি বলেন, ‘কৃষি ভূমিকে রক্ষার জন্য বর্তমান সরকারও কৃষিজমিতে বাড়িঘর নির্মাণে অনুৎসাহিত করছে। বাংলাদেশকে বাঁচাতে চাইলে কৃষি জমি রক্ষা করতে হবে।’

এসময় তিনি জনসাধারণকে সচেতন করে বলেন, ‘লাল ইট পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই আমরা স্যান্ড সিমেন্ট ব্যবহারকে উৎসাহিত করছি। লাল ইট বন্ধে উদ্যোগক্তাদের আহ্বান জানাচ্ছি।’



এ পাতার আরও খবর

চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ
নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর? চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)