শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি | সম্পাদক বলছি » সৌদি প্রিন্সের ‘রক্তাক্ত তলোয়ার বাহিনী’ কারা?
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি | সম্পাদক বলছি » সৌদি প্রিন্সের ‘রক্তাক্ত তলোয়ার বাহিনী’ কারা?
৬৪৬ বার পঠিত
সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সৌদি প্রিন্সের ‘রক্তাক্ত তলোয়ার বাহিনী’ কারা?

---পক্ষকাল ডেস্ক ;
সৌদি আরবের বর্তমান প্রিন্স মোহাম্মদ বিন সালমান একটি বিশেষ ‘এলিট ফোর্স’ গঠন করেছেন। দুর্নীতিবিরোধী অভিযানের নামে রাজ পরিবারের বহু সদস্যসহ অন্যদের গ্রেফতারে এই এলিট ফোর্সকেই কাজে লাগিয়েছেন তিনি। গত সপ্তাহে ১১ প্রিন্সকে গ্রেফতারেও নেতৃত্ব দেয় বিশেষ এই এলিট ফোর্স। এরপর আন্তর্জাতিক গণমাধ্যমে যুবরাজের এ বিশেষ বাহিনী বিশেষ গুরুত্ব পায়।
কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা যুবরাজের বিশেষ বাহিনী নিয়ে অনুসন্ধানী সংবাদ প্রকাশ করেছে। সংবাদে বলা হয়েছে, নতুন গঠিত এ বিশেষ বাহিনীর নাম দেয়া হয়েছে ‘আল আজরাব সোয়ার্ড’। যার বাংলা অর্থ- রক্তাক্ত তলোয়ার। যুবরাজের এই ‘রক্তাক্ত তলোয়ার বাহিনী’ মূলত দেশটির সেনা, নৌ ও বিমানবাহিনী এবং রয়্যাল গার্ডেল চৌকস কর্মকর্তা ও সদস্যদের নিয়ে গঠন করা হয়েছে।

দ্বিতীয়বার সৌদি রাষ্ট্রের প্রতিষ্ঠান ইমাম তুর্কি বিন আব্দুল্লাহ আল সৌদের তলোয়ারের নাম অনুসারে এ বাহিনীর নামকরণ করা হয়েছে। ইমাম তুর্কি তার তলোয়ারের নাম রেখেছিলেন ‘রক্তাক্ত তলোয়ার’। ওই তলোয়ারে সৌদি আরবের পতাকা আঁকা রয়েছে। প্রায় ১৫০ বছর আগে তলোয়ারটি বাহরাইনে ছিল। বাদশাহ হামিদ বিন ইশা আল খলিফা ২০১০ সেটি সৌদি বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজকে উপহার দিয়েছিলেন।

সালমান বিন আব্দুল আজিজ সৌদি আরবের বাদশাহ হওয়ার পর ২০১৫ সালে আল আজরাব সোয়ার্ড ব্রিগেড গঠন করা হয়। তবে এত দিন এই বাহিনী তেমন ভূমিকা রাখেনি। মোহাম্মদ বিন সালমান ক্রাইন প্রিন্স হওয়ার পর এই বাহিনীকে নতুন করে ঢেলে সাজান।

এ বাহিনীতে বর্তমানে সেনাবাহিনীতে আগত সদস্য রয়েছে প্রায় ৫ হাজার। এর মধ্যে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার সংখ্যা বেশি। এছাড়া বিমানবাহিনী, নৌবাহিনী ও রয়্যাল গার্ডের সদস্যরা রয়েছে। বাহিনীতে যাদের সংযুক্ত করা হয়েছে তারা মূলত যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পছন্দের এবং বাছাই করা।

মোহাম্মদ বিন সালমান এ বাহিনী ঢেলে সাজানোর পর নতুন করে আধুনিক সামরিক প্রশিক্ষণ দেয়া হয়েছে। এর মধ্যে শারীরিক যুদ্ধকৌশল, প্যারাসুটিং, বিদ্রোহ দমন, স্নাইপিং, কম্ব্যাট সুইমিং ও বিস্ফোরণ প্রশিক্ষণ অন্যতম। প্রশিক্ষণের পর এ বাহিনীকে রয়্যাল গার্ডের সঙ্গেই রাখা হয়েছে।

তবে যুবরাজ কেন এ বাহিনীকে নতুন করে সক্রিয় করেছেন বা এই বাহিনীর উদ্দেশ্য কি, প্রকাশ করেনি দেশটি। তবে বাহিনী সরাসরি যুবরাজ কর্তৃক পরিচালিত যা প্রকাশ পেয়েছে। জানুয়ারি মাসে রাজপরিবারের সদস্যদের গ্রেফতারে এ বাহিনীকে কাজে লাগানো হয়।



এ পাতার আরও খবর

“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)