বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবেঃ অসীম কুমার উকিল
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবেঃ অসীম কুমার উকিল
কেন্দুয়ায় অসীম কুমার উকিলের জনসভা জনসমুদ্রে পরিণত
পক্ষকাল সংবাদঃ বৃহস্পতিবার বিকালে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়ন আ’লীগের উদ্যোগে সান্দিকোনা কলেজ মাঠে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে । প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মহিলালীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক অপু উকিল । ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাজলের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন-উপজেলা আ’লীগ সভাপতি নুরুল ইসলাম,এডভোকেট আব্দুল কাদির ভূঞা,পৌর মেয়র আসাদুল হক ভূঞা,পৌর আ’লীগ সভাপতি কামরুল হাসান ভূইঁয়া,সাজিদুল ইসলাম সন্জু,এডভোকেট নুরুল আলমসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ । সভায় বক্তারা বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরেন । এ সময়
বলেন-উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে । যুব মহিলা লীগের কেদ্রিয় সাধারণ সম্পাদক অপু উকিল তার বক্তব্যে বলেন-আগামীদিনে নৌকার বিজয়ের লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ।
এ জনসভায় সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে মিছিল সহকারে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে জমায়েত হতে থাকে সান্দিকোনা কলেজ মাঠ প্রাঙ্গনে । সকাল গড়িয়ে বিকাল হতে না হতেই কানায় কানায় ভরে উঠে গনমানুষের ঢলে । তিল ধারণের ঠাঁই নেই এমন অবস্থায় কলেজ মাঠ প্রাঙ্গণ জনকোলাহলে জয়বাংলা জয়বঙ্গবন্ধু প্রতিধ্বনিতে রব উঠে । পরে কলেজ মাঠ প্রাঙ্গনের বহিরাভাগের বিভিন্ন রাস্তা-ঘাট জনমানুষের ঢলে পরিপূর্ণ হয়ে পড়ে । এতে সান্দিকোনা ইউনিয়ন আ’লীগের জনসভা জনসমুদ্রে পরিণত হয়।




নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা