শিরোনাম:
ঢাকা, সোমবার, ৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ১০ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি | শিক্ষা ও ক্যারিয়ার » আমরণ অনশনে শুরুর দিনে ২২ মাদ্রাসা শিক্ষক অসুস্থ
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি | শিক্ষা ও ক্যারিয়ার » আমরণ অনশনে শুরুর দিনে ২২ মাদ্রাসা শিক্ষক অসুস্থ
৪৮৬ বার পঠিত
বুধবার, ১০ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আমরণ অনশনে শুরুর দিনে ২২ মাদ্রাসা শিক্ষক অসুস্থ

 ---
পক্ষকাল সংবাদঃ
ঢাকা: জাতীয় প্রেসক্লাবের সামনে মাদ্রাসা জাতীয়করণের দাবিতে গতকাল মঙ্গলবার থেকে আমরণ অনশন শুরু করেছেন মাদ্রাসার শিক্ষকেরা। অনশন শুরুর প্রথম দিনে সন্ধ্যা পর্যন্ত ২২ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন।এর মধ্যে বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ঢাকা মেডিকেলে ভর্তি হওয়া পাঁচজনের নাম পাওয়া গেছে। তাঁরা হলেন আসমা বেগম (৫৮), শামসুল আলম (৪৭), আলামিন (৪০), এনামুল (৫২) ও রুহুল আমিন (৩৫)।

বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির ডাকে এ কর্মসূচি পালিত হচ্ছে। প্রেসক্লাবের সামনে টানা অবস্থান কর্মসূচির নবম দিনের মাথায় মঙ্গলবার থেকে তারা এই অনশন শুরু করেন।

অনশনস্থলে গিয়ে দেখা যায়, জাতীয় প্রেসক্লাবের সামনের ফুটপাত ও রাস্তার একাংশে শিক্ষকেরা শুয়ে-বসে অনশন করছেন। তীব্র শীত থাকায় শিক্ষকদের কষ্ট আরও বেড়েছে। শিক্ষকেরা বলছেন, যতই কষ্ট হোক, এবার দাবি পূরণ ছাড়া বাড়ি যাবেন না।

এদিকে গতকাল মঙ্গলবার স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি রুহুল আমিন চৌধুরী বলেন, সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় তারা এমন কঠোর কর্মসূচি শুরু করেছেন। এখন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দাবি পূরণের ঘোষণা না আসা পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাবেন।

সারা দেশে মাদ্রাসা বোর্ড থেকে নিবন্ধিত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা ১৮ হাজার ১৯৪টি হলেও চালু আছে ১০ হাজারের মতো। এসব মাদ্রাসায় শিক্ষক আছেন প্রায় ৫০ হাজার। এর মধ্যে ১ হাজার ৫১৯টি মাদ্রাসার ৬ হাজার ৬৭৬ জন শিক্ষক সরকার থেকে কিছু ভাতা পান। প্রধান শিক্ষকেরা মাসে আড়াই হাজার এবং সহকারী শিক্ষকেরা ২ হাজার ৩০০ টাকা পান। অন্যরা সরকার থেকে কোনো বেতন-ভাতা পান না।

এর আগে- গত শনিবার সমিতির সভাপতি কাজী রুহিল আমিন চৌধুরী বলেছেন, ১৯৯৪ সালে জারি হওয়া একটি পরিপত্রে রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বেতন ৫০০ টাকা নির্ধারণ করা হয়। পরবর্তীতে বিগত সরকারগুলোর আমলে ধাপে ধাপে বেতন বাড়তে থাকে। কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতো বেতন বাড়েনি ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের।

তিনি বলেন, ২০১৩ সালের ৯ জানুয়ারি বর্তমান মহাজোট সরকার ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাইমারি স্কুল জাতীয়করণ করে। কিন্তু ইবতেদায়ী মাদ্রাসাতেও প্রাথমিক বিদ্যালয়ের মতো সরকারি একই সিলেবাসে শিক্ষার্থীদের পাঠদান করা হয়। প্রাথমিক বিদ্যালয়ের মতো ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীরাও সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে।

কাজী রুহিল আমিন চৌধুরী বলেন, ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরাও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতো সরকারের সব কাজে অংশগ্রহণ করে। অথচ মাস শেষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ২৫-৩০ হাজার টাকা পর্যন্ত বেতন পায়। কিন্তু ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা তেমন কোনও বেতন ভাতা পান না। তবুও তারা শিক্ষকতা চালিয়ে যাচ্ছেন। মাত্র ১৫১৯টি ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক ২৫০০ টাকা, সহকারী শিক্ষক ২৩০০ টাকা ভাতা পান। বাকি মাদ্রাসা শিক্ষকরা এত বছর ধরে বেতন ভাতা থেকে বঞ্চিত। এটা অমানবিক এবং শিক্ষকদের অবমাননা ছাড়া কিছুই না।

উল্লেখ্য, নিবন্ধনকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলোকে জাতীয়করণের দাবিতে ১ জানুয়ারি থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন তারা। গতকাল তা অনশনে রূপ নিল।



এ পাতার আরও খবর

ভারত থেকে গরু আমদানি অনুমোদন; আসল তথ্য জানালো মন্ত্রণালয় ভারত থেকে গরু আমদানি অনুমোদন; আসল তথ্য জানালো মন্ত্রণালয়
শীর্ষ সন্ত্রাসী টিটন নিহত শীর্ষ সন্ত্রাসী টিটন নিহত
লালমনিরহাট বিমানঘাঁটিতে বিমান প্রতিরক্ষা ও রাডার স্থাপন করছে বাংলাদেশ সেনাবাহিনী লালমনিরহাট বিমানঘাঁটিতে বিমান প্রতিরক্ষা ও রাডার স্থাপন করছে বাংলাদেশ সেনাবাহিনী
মাত্র ৭ বছরে কোটিপতি  রাজউক ইমারত পরিদর্শক নির্মল মালো কি আইনের উর্ধ্বে মাত্র ৭ বছরে কোটিপতি রাজউক ইমারত পরিদর্শক নির্মল মালো কি আইনের উর্ধ্বে
” প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” ” প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" হকারদের কাছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন’র রাস্তা বিক্রি
জামায়াত ১/১১-তে কোনো প্রতিবাদ করেনি: গয়েশ্বর চন্দ্র রায় জামায়াত ১/১১-তে কোনো প্রতিবাদ করেনি: গয়েশ্বর চন্দ্র রায়
শীর্ষ সন্ত্রাসী টিটন নিহত শীর্ষ সন্ত্রাসী টিটন নিহত
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
নিউমার্কেটে এক ব্যক্তিকে গুলি করে হত্যা, শরীরে পাঁচটি গুলির চিহ্ন নিউমার্কেটে এক ব্যক্তিকে গুলি করে হত্যা, শরীরে পাঁচটি গুলির চিহ্ন
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)