শিরোনাম:
ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | সম্পাদক বলছি » ময়মনসিংহে গৌরীপুর দুম্বার মাংস লুট
প্রথম পাতা » জেলার খবর | সম্পাদক বলছি » ময়মনসিংহে গৌরীপুর দুম্বার মাংস লুট
৫১৭ বার পঠিত
শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ময়মনসিংহে গৌরীপুর দুম্বার মাংস লুট

পক্ষকাল সংবাদঃ
সৌদি আরব থেকে আসা দুম্বার মাংস লুট হয়েছে ময়মনসিংহ গৌরীপুর উপজেলায় । শুক্রবার সকাল ১১ টার দিকে উপজেলা চত্বরে মাংস বিতরণ করার সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী জানায়, গৌরীপুর উপজেলার জন্য সরকারিভাবে বরাদ্দকৃত ১৫০ কার্টন দুম্বার মাংস বরাদ্দ হয়। পরে এই মাংস ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের মাধ্যমে উপজেলার বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা, মসজিদ, অসহায়, দুস্থ, গরীব মানুষদের মাঝে বিতরণ করার নিয়ম রয়েছে। তবে এ নিয়ম থাকলেও উপজেলা প্রশাসন তা সঠিকভাবে বিতরণ করতে ব্যর্থ হয়। কিন্তু প্রশাসনের ব্যবস্থাপনা ছিল শুধুমাত্র লোক দেখানো।

স্থানীয় গণমাধ্যমকর্মীদের ভিডিও ফুটেজে দেখা গেছে, উপজেলার দায়িত্বপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার গাফিলতির কারণেই এবং তার সামনেই অধিকাংশ কার্টুন হরিলুট হয়ে এমন অবস্থার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে সহনাটি ইউপি চেয়ারম্যান আ. মান্নান ও ভাংনামারি ইউপি চেয়ারম্যান মফিজুন নুর খোকার জানান, এখন পর্যন্ত কোনো দুম্বার মাংস তারা পাননি। দুই একটি ইউনিয়নে ৪/৫টি কার্টন দেয়া হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেনের মাংস লুটপাটের কথা স্বীকার করে জানান, দুম্বার মাংস বিতরণে কিছুটা অনিয়ম হয়েছে। পাবলিক এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তার বলেন, ‘আমি বিসিএস পরীক্ষার কারণে শুক্রবার সকাল থেকেই ময়মনসিংহে অবস্থান করেছি। হরিলুটের বিষয়ে আমার জানা নেই।’অন্যদিকে, তারাকান্দা উপজেলায়ও একই ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।--- দুম্বার মাংস বিতরণে এমন অনিয়ম বিগত বছরে ঘটেনি। মাংস আসার পর গুদামজাত করে সেখান থেকে তালিকা অনুযায়ী পৌরসভা, ইউনিয়ন পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, মাদ্রাসা, এতিমখানায় সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছিল।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)