৫০ হাজার ইয়াবাসহ
দুই সেনা সদস্য গ্রেফতারশনিবার (৩০ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক এলাকা থেকে ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই সেনা সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুল মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার দুই সেনা সদস্য হলো - শিহাব উদ্দিন (৩২) ও শফিকুল ইসলাম (২৮)। তাদের মধ্যে শিহাব নেত্রকোনা জেলার বাসিন্দা আবু তাহেরের ছেলে ও শফিকুল নাটোর জেলার বাসিন্দা নজরুল ইসলামের ছেলে। তারা দু’জনই চট্টগ্রাম ক্যান্টনমেন্টে কর্মরত রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
ওসি সৈয়দুল মোস্তফা বলেন, ‘কক্সবাজার থেকে আসা একটি বাসে করে তারা চট্টগ্রাম আসছিলেন। ওই বাসে তল্লাশি চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।‘
তিনি আরও বলেন, ‘গ্রেফতার দু’জনের নামে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।‘





দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে