শিরোনাম:
ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » ইসলামী আন্দোলন বাংলাদেশের মিয়ানমার দূতাবাস অভিমুখী মিছিলে বাধা
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » ইসলামী আন্দোলন বাংলাদেশের মিয়ানমার দূতাবাস অভিমুখী মিছিলে বাধা
৫৯৮ বার পঠিত
বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইসলামী আন্দোলন বাংলাদেশের মিয়ানমার দূতাবাস অভিমুখী মিছিলে বাধা

---
পক্ষকাল ডেস্কঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশের মিয়ানমার দূতাবাস অভিমুখী মিছিলে বাধা দিয়েছে পুলিশ। বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার পরে বায়তুল মোকাররম থেকে শুরু হয় মিছিলটি। মিছিল পল্টন মোড় হয়ে বিজয়নগর, কাকড়াইল হয়ে শান্তিনগর মোড়ে গিয়ে পুলিশের বাধার মুখে শেষ হয়। মিছিলে মিয়ানমারের জাতীয় পতাকা পোড়ানো হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, অধ্যাপক আশরাফ আলী আকন, মাওলানা ইমতিয়াজ আলম প্রমুখ।ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীসহ পাঁচ সদস্যের প্রতিনিধি দল মিয়ানমার দুতাবাসে স্মারকলিপি দেওয়ার জন্য যাত্রা করে।

---

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির রেজাউল করিম মিছিলের আগে সমাবেশে বলেন, ‘যাদের মধ্যে মানবতা আছে তারা মিয়ানমারে নিষ্ঠুরতা সহ্য করবে না। আমাদের প্রধানমন্ত্রীর বিবেকও নাড়া দিয়েছে। এজন্য তাকে ধন্যবাদ জানাই।’

তিনি জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি জানান। এছাড়া প্রয়োজনে মিয়ানমার অভিমুখী লংমার্চ করা হবে বলেও জানান তিনি।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)