শিরোনাম:
ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » অর্থনীতি | জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » কক্সবাজারে বিএনপির ত্রাণবাহী ২২টি ট্রাক আটকে দিয়েছে পুলিশ
প্রথম পাতা » অর্থনীতি | জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » কক্সবাজারে বিএনপির ত্রাণবাহী ২২টি ট্রাক আটকে দিয়েছে পুলিশ
৪৯৭ বার পঠিত
বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কক্সবাজারে বিএনপির ত্রাণবাহী ২২টি ট্রাক আটকে দিয়েছে পুলিশ

---
পক্ষকাল সংবাদঃ
কক্সবাজারে পুলিশি বাধায় আটকে পড়েছে রোহিঙ্গাদের জন্য নেয়া বিএনপির ত্রাণবাহী ২২টি ট্রাক।

উখিয়া-টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণে অংশ নিতে মঙ্গলবার স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাসের নেতৃত্বে কক্সবাজার পৌঁছে বিএনপির একটি প্রতিনিধি দল। রাতভর ২২ টি ট্রাকে ত্রাণ সামগ্রি ভরে বিএনপি নেতাকর্র্মীরা। পরে ২২টি ত্রাণবাহী ট্রাক সকাল থেকে শহীদ মিনার রোডের বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এর পর সকাল ১১ টার দিকে পুলিশের একটি দল ট্রাকগুলোর আশেপাশে অবস্থান নিয়েছে। পুলিশ ২২ টি ট্রাকের চাবিও জব্দ করেছে।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী জানান, পুলিশ জানিয়েছে প্রশাসনের অনুমতি ছাড়া ত্রাণবাহী গাড়ি কোথাও যেতে পারবে না। এর পরই জেলা বিএনপি সভাপতি উখিয়া টেকনাফের সাবেক এমপি শাহজাহান চৌধুরী ও সদর আসনের সাবেক এমপি লূৎফর রহমান কাজল জেলা প্রশাসক কার্যাালয়ে গেলেও জেলা প্রশাসকসহ অন্যরা বাইরে থাকায় দেখা করা সম্ভব হয়নি।

জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে দেখা যায় জেলা প্রশাসকসহ অন্যান্যা ঊধ্বর্তন কর্মকর্তারা বাইরে রয়েছেন।

নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) তাহমিলুর রহমান জানান, ব্যক্তি বিশেষের ব্যানারে ত্রাণ দেয়া যাবে না। যারা ত্রাণ দিতে চায় তাদের প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কেন্দ্রের সাথে যোগাযোগ করতে হবে। তবে বিএনপির বিষয়টি আমি জানি না।

এদিকে ত্রাণবাহী ট্রাকের পাশে অবস্থান নেয়া পুলিশের এসআই আবুবকর জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ত্রাণবাহী ট্রাকগুলো কোথাও যেতে না দিতে উপরের নির্দেশনা রয়েছে।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন
যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)