শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ১২ জুন ২০১৭
প্রথম পাতা » জেলার খবর » উপকূলে ফের ঘূর্ণিঝড় আতংক
প্রথম পাতা » জেলার খবর » উপকূলে ফের ঘূর্ণিঝড় আতংক
৫৫৬ বার পঠিত
সোমবার, ১২ জুন ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উপকূলে ফের ঘূর্ণিঝড় আতংক

---
চঞ্চল দাশগুপ্ত, বাংলার চোখ কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার শহর ও অন্যান্য উপকূলীয় এলাকায় রবিবার সন্ধ্যা থেকে প্রচন্ড দমকা বাতাস ও ঝড়ো হাওয়াসহ মাঝারি বৃষ্টি হয়েছে।সম্প্রতি ঘূর্ণিঝড় মোরার ক্ষত শুকিয়ে উঠতে না উঠতেই অতিরিক্ত গরমের মাঝে এই বৃষ্টি স্বস্তি আনলেও উপকূলের মানুষ আবারও ঘূর্ণিঝড় আতঙ্কে ভুগছেন।লঘুচাপের প্রভাবে বৃষ্টির পাশাপাশি জেলার উপকূলীয় নিম্নাঞ্চলের কোনো কোনো এলাকায় জোয়ারের পানি উঠার খবর পাওয়া গেছে। এছাড়া এ মৌসুমি নিম্নচাপের ফলে কক্সবাজার উপকূলে ফের সাইক্লোন আতংক দেখা দিয়েছে। এদিকে কুতুবদিয়া,মহেশখালী ও পেকুয়ার জেলে পল্লীতে এখনো চলছে স্বজন হারানো আর্তনাদ। ঘূর্ণিঝড় মোরার কবলে পড়ে এখনো অর্ধশতাধিক জেলে নিখোঁজ রয়েছে। এরই মধ্যে অনেক জেলে পুনরায় সাগরে মাছ ধরতে গেছে। সাগরে আবার মৌসূমী নিম্নচাপ সৃষ্টি হওয়ায় কিছু ট্রলার ফিরে আসলেও যারা আসেনি তাদের পরিবার পরিজন রয়েছে চরম শঙ্কায়।

---
অপরদিকে কক্সবাজার আবাহাওয়া অফিসের কর্মকর্তা এএক এম নাজমুল হক দুপুরে বাংলার চোখকে জানান,উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ঠ লঘুচাপেটি আরো ঘনীভূত হয়ে স্থানীয় নিম্নচাপে পরিণত হয়েছে।এ কারণে ক্রমশ উত্তাল হয়ে উঠেছে সাগর।কক্সবাজার সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।এটি বর্তমানে কুমিল্লা এলাকায় অবস্থান করছে।এটি আস্তে আস্তে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে।তিনি আরও বলেন,কক্সবাজার উপকূল্ েএ মৌসূমী নিম্নচাপের প্রভাবে রবিবার রাত থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বয়ে গেছে। আর রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল পর্যন্ত ৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।কক্সবাজার আবাহাওয়া অফিস আরও জানায়,উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা ২-৪ ও রাতে ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)