মঙ্গলবার, ৩০ মে ২০১৭
প্রথম পাতা » » সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ইফতার
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ইফতার
![]()
আব্দুর রহমান,সাতক্ষীরা : সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
হয়েছে। সোমবার দ্বিতীয় রমজানে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ও শিক্ষকবৃন্দের
আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠানে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম
আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা
সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. তাওহীদুর রহমান, সদর উপজেলা
পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা এন.এস.আই এর সহকারী পরিচালক
আনিসুজ্জামান প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের
পূর্বে দেশ ও জাতির অগ্রগতি ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও
মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাদ্দিস আবুল খায়ের।
ক্যাপশন : সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল।
সুলতানপুরে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান
স্টাফ রিপোর্টার : পবিত্র মাহে-রমজানে রহমতের ২য় দিনে শেখ আলমগীর হাসান এর
নিজস্ব বাসভবনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার
সুলতানপুরস্থ আতিয়ার রহমান সড়কে শেখ আলমগীর হাসানের বাসভবনে
প্রতিবছরের ন্যায় এবছরও এই ইফতার মাহফিলের আয়োজন করেন তিনি। ইফতার
মাহফিলে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেয়। ইফতার মাহফিলে শেখ আলমগীর
হাসানের পরিবারের মৃত্যু ব্যক্তিদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত
ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ কামরুল হক চঞ্চল, সাধারণ সম্পাদক
শেখ মোশফিকুর রহমান মিল্টন, শেখ জাহাঙ্গীর হাসান খোকন, ইকবাল হাসান
লিটন, হৃদয়, তাহছির, মালেকা বানু প্রমুখ।
ক্যাপশন : সুলতানপুরে শেখ আলমগীর হাসানের বাসভবনে ইফতার মাহফিলে উপস্থিত




আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ