ওরা ক্ষমতায় আসলে আ.লীগ নেতাদের হত্যা করবে: মতিয়া

পক্ষকাল সংবাদঃ
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকার ২০০১ সালে ক্ষমতায় এসে আহসান উল্লাহ মাস্টারসহ আওয়ামী লীগের বহু নেতাকর্মীকে হত্যা করেছে। আগামীতে তারা যদি ক্ষমতায় আসে তবে এমনি করে বিএনপি-জামায়াত সন্ত্রাসীরা আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করবে।তিনি বলেন, আমরা আইনের শাসনে বিশ্বাস করি এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই অবিলম্বে সকল নিয়মকানুনের মধ্য দিয়ে এই রায় কার্যকরের দাবি জানাচ্ছি।
তিনি রবিবার শহীদ আহসানউল্লাহ মাস্টারের ১৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ দাবি করেন।
শহীদ আহসান উল্লাহ মাস্টারের ছেলে জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক চৌধুরী এমপি, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জেলা প্রশাসক এসএম আলম প্রমুখ।
মতিয়া চৌধুরী আরো বলেন,
মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, গণমানুষের নেতা আহসান উল্লাহ মাস্টার গণমানুষের কল্যাণে সারাজীবন কাজ করে গেছেন। তার অবদান এদেশের মানুষ যুগে যুগে স্মরণ করবে।
মেহের আফরোজ চুমকি বলেন, জনগণের অধিকার আদায়ের সংগ্রামে আহসান উল্লাহ মাস্টার রাজপথে ছিলেন অগ্রসৈনিক। তার মতো নেতা আজ বড় প্রয়োজন।





আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ