শনিবার, ২৯ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » মে দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশ করার প্রস্তুতি বিএনপির
মে দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশ করার প্রস্তুতি বিএনপির


পক্ষকাল সংবাদ : মহান মে দিবস উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।ইতিমধ্যে গণপূর্ত বিভাগের কাছ থেকে উদ্যান ব্যবহারের অনুমতি মিলেছে। আর সমাবেশের জন্য পুলিশের অনুমতি চেয়ে আজ বৃহস্পতিবার আবেদন করেছে দলটি।জানা গেছে, বিএনপি প্রথমে ১ মে সমাবেশের জন্য আবেদন করেছিল। কিন্তু সেদিন সোহরাওয়ার্দীতে কোনো রাজনৈতিক দল বা সংগঠনকে সভা-সমাবেশের অনুমতি দেয়া হবে না বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। পরে তারিখ পরিবর্তন করে ২ বা ৩ মে যে কোনো এক দিন সমাবেশ করার আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সমাবেশের অনুমতি পেতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে যায় বিএনপির একটি প্রতিনিধিদল। কিন্তু কমিশনার আছাদুজ্জামান মিয়া মিটিংয়ে থাকায় তার সঙ্গে সাক্ষাৎ হয়নি তাদের। পরে তার স্টাফ অফিসার সুদীপ চক্রবর্তীর কাছে আবেদনপত্রটি জমা দেন তারা।
প্রতিনিধিদলের সদস্য বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবদিন ফারুক এসব তথ্য নিশ্চিত করে বলেন,‘সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশের জন্য আমরা ইতিমধ্যে গণপূর্ত বিভাগ থেকে অনুমতি পেয়েছি। পুলিশের কাছ থেকে অনুমতির জন্য কমিশনারের কার্যালয়ে গিয়েছিলাম। কিন্তু এখনো অনুমতির বিষয়ে কিছু জানানো হয়নি। দুই-এক দিন পরে খোঁজ নেয়ার জন্য বলা হয়েছে।
সমাবেশের অনুমতি পাবেন বলে আশ প্রকাশ করে জয়নুল আবদিন বলেন, ‘চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেবেন। যেহেতু ১ মে কাউকে সমাবেশ করার অনুমতি দেয়া হবে না, সে ক্ষেত্রে ২ অথবা ৩ তারিখের জন্য আবেদন করেছি। যেদিন পুলিশ অনুমতি দেবে সেদিন সমাবেশ করা হবে।’
প্রতিনিধিদলে আরো ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া,প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম।




আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ