রবিবার, ৯ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি » শেখ হাসিনার সঙ্গে বৈঠক সোনিয়া-রাহু্লের
শেখ হাসিনার সঙ্গে বৈঠক সোনিয়া-রাহু্লের
পক্ষকাল সংবাদঃ
: ভারতের নয়াদিল্লি সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে বসেছেন ভারতের ন্যাশনাল কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী এবং সহ-সভাপতি ও তার ছেলে রাহুল গান্ধী।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনের দক্ষিণ ড্রয়িং রুমে সাক্ষাতে বসেন তিনজন।
এতে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক, বাগেরহাটের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ।
![]()
প্রসঙ্গত, এই সাক্ষাতের পর ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের কথা রয়েছে শেখ হাসিনার। এরপর শেখ হাসিনা অংশ নেবেন তাঁর সম্মানার্থে প্রণবের দেওয়া নৈশভোজে। এর আগে রাষ্ট্রপতি বভনের ভবনের অশোকা হলে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফর সঙ্গীরা।




চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়