শিরোনাম:
ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ২৯ মার্চ ২০১৭
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ | রাজনীতি » নাসিরপুরের ‘জঙ্গি আস্তানা’ থেকে আটক ১১ জন
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ | রাজনীতি » নাসিরপুরের ‘জঙ্গি আস্তানা’ থেকে আটক ১১ জন
৩৫২ বার পঠিত
বুধবার, ২৯ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নাসিরপুরের ‘জঙ্গি আস্তানা’ থেকে আটক ১১ জন

---
পক্ষকাল ডেস্ক/নিউজ জি : মৌলভীবাজারের সদর উপজেলার নাসিরপুর গ্রামের সন্দেহভাজন জঙ্গি আস্তানা থেকে ১১ জনকে আটক করা হয়েছে। তাদের  জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ওই ১১ জন জঙ্গি কি না তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।এদিকে, নাসিরপুর গ্রামের গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। জঙ্গি আস্তানার আশপাশের এলাকা থেকে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে পুলিশ মাইকিং করছে। এরই মধ্যে ওই বাড়ির এক কিলোমিটার এলাকায় থাকা লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে।

ঘটনাস্থল পরির্দশ করে সিলেটের ডিআইজি কামরুল আহসান বলেন, ‘অভিযান শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। ভেতরে ১১-১২ জনের মতো জঙ্গি থাকতে পারে।’

নাসিরপুর গ্রামের ওই বাড়ির মালিক সাইফুর। তার ওই বাগান বাড়িতে দুটি সেমি পাকা এবং একটি একতলা পাকা ভবন রয়েছে। সেখান থেকেই ১১ জনকে আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাউম ইউনিট।

লন্ডন প্রবাসী সাইফুর রহমানের ফুফাতো ভাই আতিক মিয়া জানান, দুই মাস আগে প্রাণ আরএফএল-এর কর্মী পরিচয়ে মাসিক সাত হাজার টাকায় বাড়ি ভাড়া নেন। বাগান বাড়ির ভেতরে থাকা একতলা বাড়িতে দুই পুরুষ, একজন নারী ও দুটি বাচ্চা থাকত।

ওই বাড়িতে ভাড়াটিয়া ছাড়াও কেয়ারটেকার জুয়েল আহমেদ ও তার ফুফাতো বোন থাকেন। এ ছাড়া এক রিকশাচালকও থাকেন।

মঙ্গলবার রাত থেকেই মৌলভীবাজারের দুটি বাড়ি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দুটির বাড়ির একটি হচ্ছে মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় অবস্থিত। অপর বাড়িটির অবস্থান সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজার নাসিরপুর গ্রামে।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)