শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ২৯ মার্চ ২০১৭
প্রথম পাতা » » বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল ব্রাজিল
প্রথম পাতা » » বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল ব্রাজিল
৩৬৫ বার পঠিত
বুধবার, ২৯ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল ব্রাজিল

---পক্ষকাল/নিউজ জি ঃ

গত ম্যাচে উরুগুয়েকে ধরাশায়ী করার পরই রাশিয়া বিশ্বকাপের টিকিটটা প্রায় নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল। প্যারাগুয়েকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে সবার আগে রাশিয়ার টিকিট নিশ্চিত করল সেলেসাওরা। জয়ের ম্যাচে গোল করেছেন নেইমার, কৌতিনিয়ো ও মার্সেলো।

সর্বশেষ নয় ম্যাচে টানা জয় পেয়েছে ব্রাজিল। নতুন কোচ টিটের অধীনে এখনও কোনও ম্যাচ হারেনি সেলেসাওরা। গত বছরের জুনে কোপা আমেরিকায় সর্বশেষ পেরুর বিপক্ষে ১-০ গোলে হারের পর এখন পর্যন্ত প্রতিপক্ষের জালে ২৫বার বল জড়িয়েছেন নেইমারররা। হজম করতে হয়েছে মাত্র ৫ গোল। বোঝা যাচ্ছে নতুন কোচের অধীনে কতটা দুর্দান্ত খেলছে হলুদ জার্সিধারীরা।

সাও পাওলোর করিন্থিয়ান্স অ্যারেনায় শুরু থেকেই প্যারাগুয়েকে খুব একটা আমলে নেয়নি টিটের শিষ্যরা। পঞ্চম মিনিটেই ফ্রি কিক পায় ব্রাজিল। ডি-বক্সের একটু বাইরে নেইমারকে বাজেভাবে ট্যাকল করেন ভালদেজ। নেইমার নেওয়া ফি কিক চলে যায় গোলবারের উপর দিয়ে।

১৩তম মিনিটে গোলে দারুণ সুযোগ পায় প্যারাগুয়ে। ব্রাজিলের গোলরক্ষককে একা পেয়েও পোস্টের বাইরে দিয়ে বল মেরে দেন গনজালেস। ২৬তম মিনিটে সিলভার দারুণ হেড ঠেকিয়ে দেন প্যারাগুয়ের গোলরক্ষক।

৩৪তম মিনিটে লিড পায় ব্রাজিল। পাউলিনিয়োর পাসে বল পেয়ে দারুণ এক গোল করেন কৌতিনিয়ো। এই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধেও আক্রমণ ধরে রাখে নেইমাররা। ৫২তম মিনিটে নেইমারকে বক্রের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় ব্রাজিল। তবে নেইমারের নেওয়া কিক ঠেকিয়ে দেন গোলরক্ষক আন্তোনি সিলভা।

তবে ৬৪তম আর ভুল করেননি নেইমার। মাঝমাঠ থেকে এক প্রচেষ্টায় গোল করে বদলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন এই তারকা ফুটবলার। ৭২তম মিনিটে অফসাইডের কারণে নেইমারের গোল বাতিল হয়। আর ৮৫তম মিনিটে গোলরক্ষকের উপর দিয়ে বল জালে পাঠান মার্সেলো। এই জয়ে ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে রাশিয়া বিশ্বকাপ নিশ্চিত করল ব্রাজিল। বাছাইপর্বের অন্য ম্যাচে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়েছে কলম্বিয়া। আর ৩-১ গোলে সানচেজের চিলি হারিয়েছে ভেনিজুয়েলাকে।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)