শিরোনাম:
ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি | শিক্ষা ও ক্যারিয়ার » আজ কারাগারের রোজনামচার প্রকাশনা গ্রন্থের মোড়ক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি | শিক্ষা ও ক্যারিয়ার » আজ কারাগারের রোজনামচার প্রকাশনা গ্রন্থের মোড়ক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী
৪৬১ বার পঠিত
মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আজ কারাগারের রোজনামচার প্রকাশনা গ্রন্থের মোড়ক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী

---পক্ষকাল সংবাদ;
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ব্যক্তিগত দিনলিপিবিষয়ক গ্রন্থ ‘কারাগারের রোজনামচা’র প্রকাশনা উৎসব আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এদিন বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলা একাডেমি আয়োজিত প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই গ্রন্থের মোড়ক উন্মোচন করবেন।

বাংলা একাডেমি সূত্র জানায়, প্রকাশনা উৎসবে সভাপতিত্ব করবেন ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতির পিতা বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সহ-সভাপতি শেখ রেহানা।

অনুষ্ঠানে গ্রন্থ বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করবেন ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন এবং অধ্যাপক মুনতাসীর মামুন। স্বাগত বক্তব্য রাখবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন উপলক্ষে তাঁর আত্মজীবনীমূলক এই ‘কারাগারের রোজনামচা’ গ্রন্থ প্রকাশিত হয়েছে। এটি বঙ্গবন্ধুর দ্বিতীয় গ্রন্থ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে এ বইটি প্রকাশ করেছে বাংলা একাডেমি। ৩৩২ পৃষ্ঠার এই বইটিতে বঙ্গবন্ধুর ১৯৬৬ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত কারাস্মৃতি স্থান পেয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গোটা জীবনই সংগ্রামের। এ দেশের শোষিত, নিপীড়িত মানুষের অধিকার আদায়ের জন্য তিনি যৌবনের বেশিরভাগ সময়ই কারাগারে কাটিয়েছেন। তার লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটিতে জেলজীবনের অনেক কথাই রয়েছে। তবে ‘কারাগারের রোজনামচা’ গ্রন্থটিতে বঙ্গবন্ধুর জেলজীবনের দৈনন্দিন বিবরণ বা ডায়েরির ওপর নির্ভর করে প্রকাশ পেয়েছে।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)