শিরোনাম:
ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » রামেক থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার আটক ৪
প্রথম পাতা » জেলার খবর » রামেক থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার আটক ৪
৪৫৮ বার পঠিত
বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রামেক থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার আটক ৪

---

পক্ষকাল প্রতিনিধি, রাজশাহী  : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) থেকে চুরি যাওয়া নবজাতককে তিন দিন পর পবা উপজেলার ভবানীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে পবা উপজেলার ভবানীপুর থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িতের অভিযোগে রামেকের আয়া নার্গিস খাতুনসহ চারজনকে আট করা হয়েছে।
আটক অন্যরা হলেন— পবা উপজেলার ঘোলঘড়িয়া গ্রামের খালেদা আখতার, তার মা সখিনা বেগম ও স্বামী জালাল উদ্দিন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহীর শাহমখদুম থানায় মহানগর পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করেন মো. শামসুদ্দিন। এ সময় পরিবারের কাছে শিশুটিকে হস্তান্তর করা হয়।
সংবাদ সম্মেলনে মামলার তদন্তকারী কর্মকর্তা রাজপাড়া থানার পরিদর্শক আনিসুর রহমান জানান, সোমবার ২২ নম্বর ওয়ার্ডে নবজাতককে রাখার পর ওই ওয়ার্ডে কর্মরত আয়া নার্গিস বেগমের সহযোগিতায় পবা উপজেলার ভবানীপুর গ্রামের সখিনা খাতুন বাচ্চাটি চুরি করেন। এর বাচ্চাটিকে নিয়ে পবা উপজেলার ভবানীপুর গ্রামের রাখা হয়। সখিনার মেয়ে খালেদা বেগম নিঃসন্তান হওয়ায় তার কাছে নবজাতক দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। তারা বিষয়টি শাহমখদুম থানা পুলিশকে জানায়। ভবানীপুরে অভিযান চালিয়ে ওই বাচ্চাকে উদ্ধার করা হয়।
পরিদর্শক বলেন, ‘খালেদাকে আটকের সময় সে পুলিশকে চ্যালেঞ্জ করে বাচ্চাটি তার এবং গত সোমবার সে বাচ্চাটি প্রসব করেছে। পরে পুলিশ তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করালে খালেদার চ্যালেঞ্জ মিথ্যা প্রমাণিত হয়। পরে খালেদাসহ স্বামী জালাল ও মা সখিনা বেগমকে আটক করা হয়। পরে তাদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আয়া নার্গিস খাতুনকে আটক করা হয়েছে।
সংবাদ সম্মেলন শেষে রুবিনা ও স্বামী তরিকুল ইসলামের কাছে তার সন্তানকে ফিরিয়ে দেওয়া হয়। আটক সখিনা বেগম সাংবাদিকদের জানান, তার মেয়ে খালেদা বেগম নিঃসন্তান। অনেক চিকিৎসা করেও তার বাচ্চা হয়নি। হাসপাতালের আয়া নার্গিস তার পূর্ব পরিচিত। বেশ কয়েকদিন ধরেই তারা দু’জনে মিলে নবজাতক চুরির চেষ্টা করছিলেন। সোমবার অনুকূল পরিবেশ পেয়ে রুবিনার বাচ্চাটিকে তারা দু’জন মিলে চুরি করেন।

গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পৌর এলাকার শুনশুনি পাড়ার তরিকুল ইসলামের স্ত্রী রুবিনা বেগম প্রসব বেদনা নিয়ে ২৮ ডিসেম্বর রামেক হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ডে ভর্তি হয়। ২৯ ডিসেম্বর সোমবার দুপুর আড়াইটায় তিনি সিজারিয়ান অপারেশনের মাধ্যমে মেয়ে শিশু জন্ম দেন। সিজারের ৩০ মিনিট পরে ওই নবজাতককে সেবিকার মাধ্যমে ২২ নম্বর ওয়ার্ডে পাঠিয়ে দেওয়া হয়। সঙ্গে রুবিনার নানা মোজাফ্ফর ও নানী রহিমা ছিলন। ওয়ার্ডে শিশুটিকে নিয়ে আসার পরে সেবিকার হাত থেকে শিশুটিকে তারা বুঝে নেয়। এরপরে ওই ওয়ার্ডের থাকা সখিনা বেগম নবজাতকটিকে আদর ও সেবা যত্ন করতে থাকে। এর এক ফাঁকে তিনি নবজাতকটিকে নিয়ে পালিয়ে যান।



এ পাতার আরও খবর

রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয়  কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন
গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব
ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)