শিরোনাম:
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » খালেদার উদ্দেশ্য নির্বাচন নয়, সংবিধান ধ্বংস করা- ইনু
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » খালেদার উদ্দেশ্য নির্বাচন নয়, সংবিধান ধ্বংস করা- ইনু
৩৭৭ বার পঠিত
বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খালেদার উদ্দেশ্য নির্বাচন নয়, সংবিধান ধ্বংস করা- ইনু

---

পক্ষকাল ডেস্কঃজাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, ‘নির্বাচন কখনোই খালেদা জিয়ার উদ্দেশ্য ছিল না, এখনো নেই। সাংবিধানিক প্রক্রিয়া ধ্বংস করাই তার উদ্দেশ্য। ৫ জানুয়ারির নির্বাচন সংবিধান রক্ষা করেছে।’ তিনি বলেন, ‘নির্বাচন কখনোই খালেদা জিয়ার উদ্দেশ্য ছিল না এখনও নেই। সাংবিধানিক প্রক্রিয়া ধ্বংস করে দেশে অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠা করে যুদ্ধাপরাধী খুনীদের বিচার, চুরি-অর্থ পাচারের বিচার বন্ধ করাই তার উদ্দেশ্য। একারণেই খালেদা জিয়া নির্বাচন ও গণতন্ত্রের ধার ধারেন না। আগামী নির্বাচনকে সামনে রেখে বেগম খালেদা নতুন চক্রান্তের জাল বুনছেন। অনির্দিষ্ট, অস্পষ্ট, তথাকথিত নির্বাচনকালীন সহায়ক সরকারের প্রস্তাব দিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছেন তিনি।’ জনাব হাসানুল হক ইনু এমপি বলেন, ‘গত তিন বছরে খালেদা জিয়া তার অবস্থান পরিবর্তন করেননি, বারবার আগুন দিয়ে গণতন্ত্র ও সংবিধান পোড়াতে চেয়েছেন।’ জঙ্গি সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ এখনো শেষ হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘আগুনসন্ত্রাস ও জঙ্গি মদদদাতা খালেদা জিয়া এখনো আত্মসমর্পণ করেননি, তওবা করেননি, জাতির কাছে মাফ চাননি। তাই দেশ এখনো নিরাপদ নয়। আগামী নির্বাচনের আগেই জঙ্গি সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ শেষ করা উচিত, যাতে নির্বাচন সামনে রেখে খালেদার নতুন চক্রান্তে দেশ বিপদগ্রস্ত না হয়।’ জনাব ইনু বলেন, ‘সাংবিধানিক ধারাবহিকতা বজায় রাখতে যথাসময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কে অংশ নিলো আর নিলোনা তার উপর গণতন্ত্রের সার্টিফিকেট হতে পারে না। আর নির্বাচনে অংশ নিলেই অপরাধীরা দায় মুক্ত হয় না, বিচার হবেই।’ জনাব হাসানুল হক ইনু এমপি আজ ৫ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদ ঢাকা মহানগর সমন্বয় কমিটি আয়োজিত ‘সাংবিধানিক ধারাবাহিকতা ও গণতন্ত্র রক্ষা’ দিবস শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 

 

ঢাকা মহানগর জাসদের যুগ্ম সমন্বয়ক নুরুল আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন জাসদ স্থায়ী কমিটির সদস্য ড. আনোয়ার হোসেন, এড. হাবিবুর রহমান শওকত, নাদের চৌধুরী, সহ-সভাপতি সফি উদ্দিন মোল্লা, শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, ওবায়দুর রহমান চুন্ন, নইমুল আহসান জুয়েল, রোকনুজ্জামান রোকন, নারী বিষয়ক সম্পাদক উম্মে হাসান ঝলমল, ঢাকা মহানগর পশ্চিম জাসদের সভাপতি মাইনুর রহমান, ঢাকা মহানগর পূর্ব জাসদের সাধারণ সম্পাদক এ কে এম শাহ আলম, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সাধারণ সম্পাদক এড. মুহিবুর রহমান মিহির, ঢাকা মহানগর উত্তর জাসদের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী প্রমূখ। 

 

 



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)