শিরোনাম:
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ৬ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » শেখ হাসিনার উচ্চতা দলের চেয়ে বেশি
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » শেখ হাসিনার উচ্চতা দলের চেয়ে বেশি
৩৮৯ বার পঠিত
শুক্রবার, ৬ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শেখ হাসিনার উচ্চতা দলের চেয়ে বেশি

পক্ষকাল সংবাদ---: আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচ্চতা দলের চেয়ে বেশি এমন মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের প্রস্তুতি উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, চিন্তা, মননশীলতা ও দক্ষতার জন্য আজ তার জনপ্রিয়তা শুধু দেশে নয়, অভ্রভেদী। এ জনপ্রিয়তার জন্যই একটি মহল তাকে হত্যার ষড়যন্ত্র করছে। বিশতম ষড়যন্ত্র হলো বিমানে যান্ত্রিক ত্রুটি।

কিন্তু ওই ষড়যন্ত্রকারীদের মনে রাখতে হবে যে, ১৯৮১ সালের শেখ হাসিনা আর ২০১৬ সালের শেখ হাসিনা এক নয় বরং হাজার গুণ বেশি শক্তিশালী। তাই এসব ষড়যন্ত্রের মাধ্যমে তাকে ঠেকানো যাবে না।

তিনি বলেন, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। কোনোভাবে মনে করার কারণ নেই যে, তারা শেষ হয়ে গেছে। তাদের প্রতিনিয়ত ডালপালা গজাচ্ছে। এর প্রমাণ হলি আর্টিজানের পর কল্যাণপুর ও আশকোনার ঘটনা। সুতরাং পুলিশি এই অভিযানে সন্তুষ্ট না থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।

দলের নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, দলের মধ্যে কেউ বিপদগামী হলে সংশোধন করা হবে, সংশোধন করা সম্ভব না হলে তাকে দল থেকে বের করে দেয়া হবে। গুটিকয়েক কর্মীর জন্য শেখ হাসিনার উন্নয়নকে ম্লান করতে দেয়া যাবে না।

সমাবেশ চলাকালে সাধারণ জনগণের চলার পথে যেন কোনো প্রকার বিঘ্ন না ঘটে সে বিষয়ে তিনি বলেন, আমরা জনগণের জন্য রাজনীতি করি। সুতরাং জনগণের কষ্ট হয় এমন কিছু করা যাবে না।

১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবসে পুরো ঢাকার রাজপথ সোহরাওর্দীর মোহনায় মিশে যাবে এটা যেমন সত্যি তেমনি শৃঙ্খলার বিষয়টাও স্মরণকালের স্মরণীয় হবে বলে আশ্বাস দেন ওবায়দুল কাদের।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাউছারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)