শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » শপথ নিলেন আইভী
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » শপথ নিলেন আইভী
৩৭০ বার পঠিত
বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শপথ নিলেন আইভী

---

পক্ষকাল সংবাদ  : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী শপথ গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা মিলনায়তনে এ শপথ অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার সচিব।

এসময় প্রথমে মেয়র আইভীকে শপথ পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে কাউন্সিলরদের শপথ পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

শপথ অনুষ্ঠানে একইসঙ্গে নাসিক নির্বাচনে নির্বাচিত ২৭ ওয়ার্ড কাউন্সিলর এবং ৯ সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর মিলিয়ে মোট ৩৬ কাউন্সিলর আজ শপথ গ্রহণ করন। ভোটের দুই সপ্তাহের মাথায় শপথ নিলেন তারা।

গত ২২ ডিসেম্বর অনুষ্ঠিত অতীতের যেকোনো সময়ের তুলনায় সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নাসিক নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে মেয়র পদে পুনঃনির্বাচিত হন আওয়ামী লীগ দলীয় প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

ধানের শীষ প্রতীকে অংশ নেয়া বিএনপির প্রার্থী অ্যাড. সাখাওয়াত হোসেন খানকে প্রায় ৮০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন আইভী।

ওই নির্বাচনে ডা. আইভী পান মোট ১ লাখ ৭৫ হাজার ৬১১ ভোট। বিপরীতে বিএনপির প্রার্থী অ্যাড. সাখাওয়াত পান ৯৬ হাজার ৪৪ ভোট।

২২ ডিসেম্বর ভোট শেষে নির্বাচিত ব্যক্তিদের নাম-ঠিকানাসহ ২৮ ডিসেম্বর গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এরপরই স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে শপথ আয়োজনে স্থানীয় সরকার সচিব আবদুল মালেক সংশ্লিষ্ট ব্যক্তিদের এ-সংক্রান্ত আমন্ত্রণপত্র পাঠান।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)