শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ১০ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অর্থনীতি | পোশাক শিল্প | ব্রেকিং নিউজ » ৩ বছর সময় চেয়েছে ভবন ভাঙতে বিজিএমইএ
প্রথম পাতা » অর্থনীতি | পোশাক শিল্প | ব্রেকিং নিউজ » ৩ বছর সময় চেয়েছে ভবন ভাঙতে বিজিএমইএ
৬৩৮ বার পঠিত
শনিবার, ১০ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৩ বছর সময় চেয়েছে ভবন ভাঙতে বিজিএমইএ

---পক্ষকাল সংবাদঃ
বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রফতানিকারকদের প্রতিষ্ঠান বিজিএমইএ’র ১৮তলা অবৈধ ভবন ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে ফেলা সংক্রান্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেয়া রায় পুনঃবিবেচনার (রিভিউ) চেয়ে আবেদন করা হয়েছে। আপিল বিভাগের রায় স্থগিত করে বহুতল ভবনটি ভেঙে ফেলার জন্য তিন বছরের সময় চাওয়া হয়েছে। চলতি বছরের ৮ নভেম্বর বিজিএমইএ ভবন ভাঙার বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।
বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান এই তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই রিভিউ দাখিল করা হয়েছে। খুব শীঘ্রই এ বিষয়ে উচ্চ আদালতে রিভিউ শুনানি হবে বলে জানান।
রিভিউতে কি কি চাওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আইন অনুযায়ী সকল পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা আইনজীবীদের বলেছি। ওনারা আইন অনুযায়ী এ বিষয়ে সব সিদ্ধান্ত নেবেন। তবে তিনি আরও জানান, আগামী ১৭ ডিসেম্বর বোর্ড মিটিংয়ে সকলে মিলে আলোচনা করার পর সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
আদালত সূত্রে জানা গেছ, শুধু ভবন ভাঙা ঠেকাতে নয় রিভিউ পিটিশনে ভবন ভাঙার জন্য তিন বছর সময় প্রার্থনা করা হয়েছে। রিভিউতে বলা হচ্ছে তৈরি পোশাক শিল্প দেশের অর্থনীতির অগ্রগতিতে বড় ভূমিকা রাখছে।
রফতানি আয়ের ৮০ ভাগই এ খাত থেকে আসছে। এ অবস্থায় ভবনটি ভাঙ্গার নির্দেশ সংক্রান্ত সর্বোচ্চ আদালতের রায় পুনঃবির্বেচনা চেয়ে আবেদন করা হয়েছে। রিভিউতে বলা হয়েছে, ভবনটি সরানোর জন্য কমপক্ষে তিন বছর সময় যাতে দেয়া হয়, সেই আবেদনও জানানো হয়েছে। তারা আশা করছেন, সর্বোচ্চ আদালত সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে আবেদনটি মঞ্জুর করবেন।
হাইকোর্ট ২০১১ সালের ৩ এপ্রিল ভূমির মালিকানা স্বত্ব না থাকা এবং ইমারত নির্মাণ বিধিমালা ও জলাধার আইন ভঙ্গ করায় বিজিএমইএ ভবন নির্মাণ অবৈধ ঘোষণা করে।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন
যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)