আওয়ামী লীগের মুখপাত্র হলেন চারজন
![]()
পক্ষকাল সংবাদ : মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি ও ড. হাসান মাহমুদকে আওয়ামী লীগের মুখপাত্র মনোনীত করা হয়েছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার সকালে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, এখন থেকে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দিপু মনি, জাহাঙ্গীর কবির নানক ও প্রচার সম্পাদক হাছান মাহমুদ এ চারজন মিডিয়ার সঙ্গে কথা বলবেন। তাদের কথা দলের বক্তব্য হিসেবে বিবেচিত হবে।
তিনি বলেন, এটা টিম ওয়ার্ক। আমি একা পারবো না। তাই দায়িত্ব ভাগ করে দেয়া হয়েছে। আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী মুখপাত্র হিসেবে কোনো পদবী দেয়া হয়না। তবে প্রথমবারের মতো এ পদে কাউকে দায়িত্ব দেয়া হয়।
সম্প্রতি দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে অনানুষ্ঠানিকভাবে নির্দেশনা দেন দলের মুখপাত্র মনোনীত করার। এরপরই দলের চারজন মুখপাত্র মনোনীত করা হলো।





ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার