শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ২১ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধে আন্তর্জাতিক শক্তির হস্তক্ষেপ দাবি
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধে আন্তর্জাতিক শক্তির হস্তক্ষেপ দাবি
৩৬৯ বার পঠিত
সোমবার, ২১ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধে আন্তর্জাতিক শক্তির হস্তক্ষেপ দাবি

---পক্ষকাল প্রতিনিধি: মায়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলমানদের উপর অমানুষিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় নির্যাতন বন্ধে জাতিসংঘসহ আন্তর্জাতিক শক্তির হস্তক্ষেপ চেয়েছে শিক্ষার্থীরা। মায়ানমার সরকার যদি এ নির্যাতন বন্ধ না করে তাহলে বাংলাদেশে অবস্থিত মায়নমারের দূতাবাস ঘেরাও করা হবে বলেও হুশিয়ারি দেন তারা।

আজ সোমবার বেলা ১২টায় রাজু ভাস্কর্যের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আরাকান রাজ্যে গণহত্যার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।

মুঠোফোনে সংহতি জানিয়েছেন, উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম আকতার কামাল, বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ড. শিবলী রোবাইয়াতুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. আমজাদ আলী। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও সংহতি জানানো হয়েছে। সংগঠনগুলো হচ্ছে- ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার, স্লোগান ৭১, কালচারাল সোসাইটি, মাইম অ্যাকশন।

মানববন্ধনে ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক মোশাররফ হোসেন বলেন, মায়ানমারের মুসলিমদের উপর গণহত্যা চালানো হলেও আন্তর্জাতিক মহল আজ নীরব ভূমিকা পালন করছে। জাতিসংঘ কোন পদক্ষেপ না নিয়ে উল্টো বাংলাদেশকে সীমান্ত খুলে দিতে বলেছে। এটা ন্যাক্কারজনক।

এসময় শিক্ষার্থীদের পক্ষে পাঁচ দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থী মোতাকাব্বির খান প্রবাস। দাবিগুলো হচ্ছে-
১. গণহত্যা বন্ধে মায়ানমার সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে;
২. জাতিসংঘের হস্তক্ষেপ করতে হবে;
৩. রোহিঙ্গাদের নাগরিক অধিকার ফিরিয়ে দিতে হবে;
৪. অং সান সুচির নোবেল ফিরিয়ে নিতে নোবেল কমিটির পদক্ষেপ নিতে হবে এবং
৫. বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মায়ানমার সরকারের উপর চাপ প্রয়োগ করা।



এ পাতার আরও খবর

সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)