শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ১৯ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » জেলার খবর » বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার বদলি
প্রথম পাতা » জেলার খবর » বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার বদলি
৩৫৬ বার পঠিত
শনিবার, ১৯ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার বদলি

---আমিনুর রহমান তুহিন

শুল্ক ফাঁকির সহায়তাসহ নানা অনিয়মের অভিযোগে অবশেষে দেশের বৃহত্তম বন্দর বেনাপোল কাস্টমস হাউসের বিতর্কিত যুগ্ম কমিশনার মুস্তাফিজুর রহমানকে বেনাপোল থেকে যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারে বদলি করা হয়েছে। বদলি আদেশে বলা হয়েছে ওই কর্মকর্তার সার্বিক কাজকর্ম সন্তোষজনক পরিলক্ষিত না হওয়ায় ‘সুশাসন ও আধুনিক ব্যবস্থাপনা কাঠামো’ এর জিরো টলারেন্স নীতির আওতায় পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাকে অন্যত্র বদলি করা হয়েছে। বিষয়টি বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার মোঃ শত্তকাত হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, স্বাভাবিক নিয়মে তার বদলি হয়েছে।
বুধবার এক প্রজ্ঞাপনে (নথি নং-০৮.০১.০০০.০১১.০৫.০০৪.১২-১৪৭৬ তারিখ-১৬/১১/১৬) তাকে বদলির আদেশ জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর দ্বিতীয় সচিব মোঃ শামসুদ্দীন। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়। তার ¯’লে এখনো কাউকে নিয়োগ দেয়া হয়নি।
বেনাপোলের অধিকাংশ ব্যবসায়ীসহ সাধারন সিএন্ডএফ এজেন্টরা তার বদলিকে জাতীয় রাজস্ব বোর্ডের সময়পোযোগী বলে উল্লেখ করেছেন। রোববার তিনি দায়িত্ব হস্তান্তর করতে পারেন বলে কাস্টমস সূত্রে জানা গেছে।
সম্প্রতি একটি গ্রানাইট মার্বেল স্লাবের চালানে শুল্ক ফাঁকির সাথে তিনি সরাসরি জড়িত বলে তার বিরুদ্ধে অভিযোগ উঠে। ওই পণ্যচালানটি শুল্ক গোয়েন্দা ও অধিদপ্তরের কর্মকর্তারা আটক করে প্রায় ৭০ লাখ টাকা শুল্ক ফাঁকির রহস্য উদঘাটন ও শুল্ক আদায় করে। এ ঘটনায় তাকে বদলি করা হয়েছে বলে কাস্টমসের বিভিন্ন সূত্রে জানা গেছে।
এছাড়াও তার বিরুদ্ধে আমদানিকারক ও বন্দর ব্যবহারকারীদের নানা ভাবে হয়রানি করে অতিরিক্ত শুল্ক আদায়ের অভিযোগ রয়েছে।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)