মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » রাজনীতি » সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কে যুব মহিলা লীগের শুভেচ্ছা
সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কে যুব মহিলা লীগের শুভেচ্ছা
এক্সক্লুসিভ, ব্রেকিং নিউজ, রাজনীতি | ৮ কার্তিক ১৪২৩ | Sunday, October 23, 2016![]()
পক্ষকাল সংবাদঃ
।আওয়ামী লীগের সভাপতি হিসেবে বর্তমান সভাপতি শেখ হাসিনা পুনঃনির্বাচিত ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নির্বাচিত করায় যুব মহিলা লীগের সভাপতি নাজমা আখতার সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু ঊকীল ,ও সাবিনা আখতার তুহিন এম পি দল এবং দেশবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানান ।
সৈয়দা সাজেদা চৌধুরী সভাপতি পদে শেখ হাসিনার নাম এবং বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন। এসময় নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন এই প্রস্তাব সমর্থন করলে উপস্থিত কাউন্সিলররাও সমর্থন করেন।
এর আগে আওয়ামী লীগের পুরনো কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন প্রক্রিয়া চলেছে। রোববার (২৩অক্টোবর) বিকাল পৌনে ৫টায় আলীগের বর্তমান কমিটি বিলুপ্ত করে মঞ্চ থেকে নেমে কাউন্সিলর সারিতে বসেন দলের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
নেতা নির্বাচিত করতে মঞ্চে উঠেন তিন সদস্যের নির্বাচন কমিশন। এই তিনজন হলেন, অ্যাডভোকেট ইউসুফ হুমায়ুন, ড. মশিউর রহমান ও রাশেদুল আলম।
বিদায়ী ভাষণে কাউন্সিলরদের উদ্দেশে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘আপনারা বলেছেন, আজীবন আমাকে নেতৃত্ব দিতে। এটা সম্ভব নয়। আমি তো মনে করি, আপনারা আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি তা পূরণ করেছি।’
তিনি বলেন, ‘দলকে দ্বিতীয় দফা ক্ষমতায় এনেছি। তিনবার সরকার গঠন করেছি, তিনবার প্রধানমন্ত্রী হয়েছি। আপনারা আমাকে সম্মান দিয়েছেন। আমি মনে করি, আমার কাজ শেষ।’তবে উপস্থিত কাউন্সিলররা সমস্বরে ‘না-না-না’ বলতে থাকেন।




চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
ডিজিটাল কুরুক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি: অ্যালগরিদম, মনস্তত্ত্ব ও বাস্তবতার সংঘর্ষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ
“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস, দ্বিদলীয় ব্যবস্থার অবসান হওয়ার ইঙ্গিত
ভোটের নয়, বিদেশি ছায়ার সরকার: বাংলাদেশের সার্বভৌমত্ব আজ কার হাতে?
দুই বাংলার রাজনীতির অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে কি বার্তা দিচ্ছে
রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে (পূর্ব বাংলায়) রবীন্দ্রনাথ ঠাকুর কেবল সাহিত্যিকই নন, তিনি সুসংহত সাংস্কৃতিক রাজনৈতিক হাতিয়ারও বটে
নেতৃত্ব সংকট দূর করতে শীঘ্রই জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পুনর্গঠন
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি