শিরোনাম:
ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ১৫ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অর্থনীতি | ই-পেপার | বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি | সম্পাদক বলছি » চীন ও বাংলাদেশের মধ্যে দুই লাখ কোটি টাকার চুক্তি
প্রথম পাতা » অর্থনীতি | ই-পেপার | বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি | সম্পাদক বলছি » চীন ও বাংলাদেশের মধ্যে দুই লাখ কোটি টাকার চুক্তি
৪৮৯ বার পঠিত
শনিবার, ১৫ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চীন ও বাংলাদেশের মধ্যে দুই লাখ কোটি টাকার চুক্তি

---পক্ষকাল সংবাদঃ
বাংলাদেশ ও চীনের মধ্যে দুই লাখ কোটি টাকার চুক্তি সই হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বাংলাদেশ সফরকালে দুই দেশের মধ্যে এসব চুক্তি হয়। আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ও সাবেক বাণিজ্যমন্ত্রী ফারুক খান এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার রাতে জিনপিংয়ের সম্মানে ‍রাষ্ট্রপতি আবদুল হামিদের নৈশভোজে অংশগ্রহণ করেন ফারুক খান। নৈশভোজের পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের ২৫ থেকে ৩০ বিলিয়ন ডলার অর্থাৎ দুই লক্ষ কোটি টাকার চুক্তি হয়েছে। এ ছাড়া ব্যবসায়ী পর্যায়েও চুক্তি হয়েছে ৮ থেকে ১০ বিলিয়ন ডলারের।

শি জিনপিং ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই দেশের মধ্যে ২৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। এর মধ্যে ১৫টি সরকারি এবং ১২টি ঋণ ও বাণিজ্য বিষয়ক। চুক্তিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, বিদ্যুৎ ও জ্বালানি, তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি, ভৌত অবকাঠামো, সড়ক-সেতু, রেল ও জলপথ যোগাযোগ, সুমদ্র সম্পদ, দুর্যোগ মোকাবিলা, জলবায়ু পরিবর্তন, কৃষিসহ বিভিন্ন বিষয়ে চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।

চুক্তি ও সমঝোতা স্মারকের মধ্যে উল্লেখযোগ্য ওয়ান বেল্ট ওয়ান রোড বিষয়ক সমঝোতা স্মারক, রোড ও টানেল কাঠামো চুক্তি, ইকোনোমিক ও টেকনিক্যাল সহযোগিতা চুক্তি, দাসেরকান্দি সুয়ারেজ টার্মিনাল কাঠামো চুক্তি, মেরিটাইম সহযোগিতা সমঝোতা স্মারক, পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক সমঝোতা স্মারক, তথ্য প্রযুক্তি খাতে দু’টি সমঝোতা স্মারক, সন্ত্রাববাদ দমন বিষয়ক সমঝোতা স্মারক, প্রোডাকশন ক্যাপাসিটি সংক্রান্ত কাঠামো চুক্তি এবং বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক চুক্তি। এছাড়া ব্যবসায়িক পর্যায়ে আরো ১৯টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)