বেনাপোলে সীমান্তে বিদেশী অস্ত্রসহ আটক
![]()
বেনাপোল
যশোরের বেনাপোল সীমান্তের পুটখালীেএলাকায় ভারত থেকে ফেরার সময় দু’টি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও দুটি রামদাসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার ১০ অক্টোবার রাত ১১ টার দিকে বেনাপোলের পুটখালী সীমান্তের রাজগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, বেনাপোল পোর্ট থানার রাজগঞ্জ গ্রামের তাহাজ্জত মোড়লের ছেলে জাহিদ হোসেন (৩৫) ও তার ভাই জাকির হোসেন (৩০) এবং একই এলাকার নওশের আলীর ছেলে আব্দুল্লাহ (৩৮)।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের রাজগঞ্জ গ্রামে অভিযান চালানো হয়।
এ সময় ভারত থেকে দুটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও দুটি রামদা নিয়ে দেশে ঢোকার সময় ওই তিনজনকে আটক করা হয়েছে।
অস্ত্রসহ আটক তিনজনকে রাত দুইটার দিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে বিজিবি।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বিষয়টি নিশ্চিত করে বেনাপোল প্রতিদিন কে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার সকালে তাদের যশোর আদালতে পাঠানো হবে।





কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন
গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব