শিরোনাম:
ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » রাজনীতি » হান্নান শাহ’র মরদেহ আসছে বুধবার
প্রথম পাতা » রাজনীতি » হান্নান শাহ’র মরদেহ আসছে বুধবার
৩৯৬ বার পঠিত
মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হান্নান শাহ’র মরদেহ আসছে বুধবার

---বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ’র মরদেহ দেশে পৌঁছাবে বুধবার (২৮ সেপ্টেম্বর)।

ওইদিন বিকেল ৫টায় বাংলাদেশ বিমান এয়ারলাইনের একটি ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবে তার মরদেহ।

মরহুমের পরিবারের বরাত দিয়ে বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে এসব তথ্য জানান।

মরদেহ দেশে আনার পর সম্মিলিত সামরিক হাসপাতালের মরচুয়ারিতে রাখা হবে। এরপর বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় মহাখালী ডিওএইচএস জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

ওইদিন বেলা ১১টায় জাতীয় সংসদের ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। বাদ জোহর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে চতুর্থ জানাজা। এরপর হান্নান শাহ’র মরদেহ রাখা হবে সম্মিলিত সামরিক হাসপাতালের মরচুয়ারিতে।

সেখান থেকে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে মরদেহ নিয়ে যাওয়া হবে গাজিপুরে। সকাল ১০টায় স্থানীয় রাজবাড়ি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে পঞ্চম জানাজা।

এরপর সেখান থেকে মরহুমের মরদেহ নিয়ে যাওয়া হবে গাজিপুরের কাপাসিয়ায়। সেখান ষষ্ঠ জানাজা শেষে পারিবারিক করবস্থানে দাফন করা হবে।

হান্নান শাহ’র প্রথম জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বাদ এশা সিঙ্গাপুরের ছেরাঙ্গন রোডের অ্যাঙ্গলিয়া জামে মসজিদে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ভোর রাতে সিঙ্গাপুরের ৠাফেলস্ হার্ট সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হান্নান শাহ। তিনি হৃদরোগে ভুগছিলেন।

সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন হান্নান শাহ। অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর পাঠানো হয়। সেখানে হান্নান শাহকে ভর্তি করা হয় ৠাফেলস্ হার্ট সেন্টারে।

গত ১৩ সেপ্টেম্বর দুপুরে ওই সেন্টারে চিকিৎসক ডা. অ্যালভিন এনজি’র নেতৃত্বে একদল চিকিৎসক হান্নান শাহ’র হৃদযন্ত্রে অস্ত্রোপচার করে চারটি রিং বসানো হয়। বিকেলে করানো হয় এনজিওগ্রাম। অবস্থার উন্নতি হওয়ায় খুলে দেওয়া হয় লাইফ সাপোর্টও। কিন্তু এর ১৩ দিনের মাথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।
বিএনপি চেয়ারপারসন ও মহাসচিবের শোক
এদিকে হান্নান শাহ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন।

পৃথক শোকবার্তায় মরহুমের আত্মার শান্তি কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)