শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » অর্থনীতি | ব্যাংক-বীমা » এনআরবি ব্যাংকের চেয়ারম্যান এমডির দুর্নীতি তদন্তের নির্দেশ
প্রথম পাতা » অর্থনীতি | ব্যাংক-বীমা » এনআরবি ব্যাংকের চেয়ারম্যান এমডির দুর্নীতি তদন্তের নির্দেশ
৫২৪ বার পঠিত
শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এনআরবি ব্যাংকের চেয়ারম্যান এমডির দুর্নীতি তদন্তের নির্দেশ

---
পক্ষকাল সংবাদঃ

বেসরকারি খাতের এনআরবি কর্মাশিয়াল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠায় তা তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ কেন তদন্ত করেনি তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি একটি রুলও জারি করা হয়েছে।ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জি. ফরাসত আলী, ভাইস চেয়ারম্যান তৌফিক রহমান চৌধুরী এবং ব্যাবস্থাপনা পরিচালক হিসেবে দেওয়ান মজিবুর রহমান দায়িত্বরত রয়েছেন।

ব্যাংকের উদ্যোক্তা তুষার ইকবাল রহমানের এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ৮ সেপ্টেম্বর এসব নির্দেশ দেন।

ব্যাংকের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পরেও বাংলাদেশ ব্যাংক তদন্ত না করায় রিটকারী আদালতের দ্বারস্থ হন তুষার ইকবাল রহমান।

রিট প্রসঙ্গে তুষার ইকবাল রহমানের আইনজীবী ব্যরিস্টার এম আশরাফুল ইসলাম বলেন, এনআরবি ব্যাংকে ঋণ বিতরণ, ব্যবস্থাপনাসহ বিভিন্নখাতে অনিয়ম হচ্ছে। পরিচালকদের বিরুদ্ধেও বেআইনীভাবে ঋণ বিতরণের অভিযোগ রয়েছে। ব্যাংকটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ক্ষমতার অপব্যবহার আর স্বেচ্ছাচারিতার মাধ্যমে এসব কাজ করছে বলে অভিযোগ করা হয়েছে।

জানা গেছে, গত ২৬মে এসব বিষয়ে সুস্পষ্ট অভিযোগ করে তদন্ত সাপেক্ষে ব্যাংকের স্বার্থ রক্ষা ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছিল।সে বিষয়ে বাংলাদেশ ব্যাংক দৃশ্যত কোন কার্যক্রম দেখা না পড়ায় এ উদ্দ্যোক্তা আদালতের দ্বারস্থ হন। তুষার ইকবালের পক্ষে এ এম সাইফুর রহমান (মনোনীত পরিচালক ছিলেন) গত মে মাসে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বরাবর একটি চিঠি পাঠান। চিঠিতে উল্লিখিত তিনজনের বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরে সুষ্ঠু তদন্তের অনুরোধ জানান।

উল্লেখ্য, প্রবাসী উদ্যোক্তাদের উদ্যোগে ২০১৩ সালের এপ্রিলে এনআরবি কর্মাশিয়াল ব্যাংক যাত্রা শুরু করে। শুরু থেকেই যুক্তরাষ্ট্র প্রবাসী ফরাসত আলী ব্যাংকটির পরিচালনা পর্ষদ চেয়ারম্যানের দায়িত্ত্ব পালন করছেন।



এ পাতার আরও খবর

“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)