শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ১২ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » জেলার খবর » ভার‌তে পাচার হওয়া ০৩ বাংলাদেশি তরুণীকে বেনাপোলে হস্তান্তর
প্রথম পাতা » জেলার খবর » ভার‌তে পাচার হওয়া ০৩ বাংলাদেশি তরুণীকে বেনাপোলে হস্তান্তর
৩৯৯ বার পঠিত
সোমবার, ১২ সেপ্টেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভার‌তে পাচার হওয়া ০৩ বাংলাদেশি তরুণীকে বেনাপোলে হস্তান্তর

আমিনুর রহমান তুহিন বেনাপোল ঃ---অবৈধভা‌বে ভার‌তে পাচার হওয়া০৩ বাংলাদেশি  তরুণীকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।

শুক্রবার (০৯ সেপ্টম্বর) সন্ধ্যায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্য‌মে তাদের হস্তান্তর করা হয়।

ফেরত আসা তরুণীরা হলেন খুলনার ৪নং ঘাট এলাকার আব্দুল আজিজের মেয়ে কুলসুম বেগম (২৩), নড়াইলের নাড়াগাতি এলাকার নাসির সর্দারের মেয়ে রূপা খাতুন (২৪) ও খুলনা রূপসার ক্লাবরোড এলাকার মহসিন শেখের মেয়ে নাসরিন সুলতানা (২৫)।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, ফেরত আসা তরুণীদের বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। সেখান থেকে ফেরত আসা মেয়েদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ মহিলা আইজীবী সমিতি তা‌দের গ্রহণ করেছে।

মহিলা আইনজীবী সমিতির যশোর জেলা সমন্বয়কারী কর্মকর্তা অ্যাডভোকেট নাসিমা খাতুন জানান, ভাল কা‌জের আশায়  দালালের খপ্পড়ে পড়ে আট বছর আগে সীমান্ত পাড়ি দি‌য়ে এরা ভারতে যায়।

এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। সেখান থেকে কৈকাল নামে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে তারা বাংলাদেশে ফেরত আসে।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)