শিরোনাম:
ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ৩১ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » জেলার খবর » সিরাজগঞ্জে সড়ক দূর্ঘটনায় ১ পুলিশ সদস্যসহ নিহত ৩
প্রথম পাতা » জেলার খবর » সিরাজগঞ্জে সড়ক দূর্ঘটনায় ১ পুলিশ সদস্যসহ নিহত ৩
৫০৬ বার পঠিত
বুধবার, ৩১ ডিসেম্বর ২০১৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিরাজগঞ্জে সড়ক দূর্ঘটনায় ১ পুলিশ সদস্যসহ নিহত ৩

---
সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জের কড্ডায় ট্রাকের ধাক্কায় পুলিশ ভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষে আব্দুল বাতেন নামে এক পুলিশ সদস্যসহ ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৪ জন। নিহতেরা হলেন, সিরাজগঞ্জ পুলিশ লাইন এ কর্মরত পুলিশ কনস্টেবল আব্দুল বাতেন (৪০), পুলিশ পিকআপের চালক ঢাকার মিরপুর-১০ এর বাসিন্দা মফিজুর রহমান (৩২) ও বাস চালক নাটোর সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকার বাসিন্দা জাহিদ হাসান প্রামানিক (৪৬)। বুধবার সকাল পৌনে ৭টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, ঢাকা থেকে খালেক এন্টারপ্রাইজের একটি যাত্রিবাহী বাস উত্তরবঙ্গের উদ্দেশ্যে যাওয়ার পথে বাসটি বুধবার ভোর ৫টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় পৌছে বিকল হয়ে যায়। বাসযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঐ মহাসড়কে টহলরত একটি পুলিশ পিকআপ সেখানে পৌছে বাসটির সামনে অবস্থান নেয়।

এ সময় পুলিশ কনস্টেবল বাতেন, পুলিশের রিকুইজিশন করা পিকআপের চালক মফিজুর ও বাস চালক জাহিদ বাস ও পুলিশ পিকআপের মাঝখানে দাড়িয়ে ছিল। এমতবস্থায় প্রচন্ড কুয়াশার মধ্যে ভোর পৌনে ৭টার দিকে আকস্মিকভাবে ঢাকা থেকে রাজশাহীগামী একটি ট্রাক বাসটিকে পিছন থেকে ধাক্কা দিলে বাসটি সামনে দাঁড়িয়ে থাকা ওই তিনজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। আহত হয় বাস ও পুলিশ পিকআপে থাকা আরো ৪ জন। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটি এম আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ট্রাকটি আটক রয়েছে।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)