জি-সিরিজ অগ্নিবীণার ঈদ আয়োজন
পক্ষকাল সংবাদঃ
প্রতি ঈদের মতো এবারো আডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ এবং অগ্নিবীণা থেকে প্রকাশিত হতে যাচ্ছে অর্ধশত নতুন অ্যালবাম। এরই মধ্যে বেশিরভাগ অ্যালবামের কাজ শেষ। বাকিগুলোতে চলছে প্রচ্ছদ অঙ্কনের শেষমুহূর্তে আঁকাআঁকি। সৈয়দ আবদুল হাদি, সুবীর নন্দী, সাবিনা ইয়াসমিন, এন্ড্র- কিশোরদের মতো লিজেন্ডারি শিল্পীদের নতুন গান যেমন শুনতে পাবেন ‘নক্ষত্রের ফুল’ অ্যালবামে, তেমনি ক্লোজআপ ওয়ান চ্যাম্পিয়ন লায়লার প্রথম অ্যালবাম ‘আমার কুঞ্জে’ও হাতে পাবেন শ্রোতারা। জনপ্রিয় ব্যান্ড আর্টসেল এবং ব্ল্যাকের নতুন অ্যালবাম রিলিজ হচ্ছে এ ঈদেই। পাশাপাশি আসবে নতুন ব্যান্ড সমুদ্র’র প্রথম অ্যালবাম ‘সমুদ্রের গান’ ও স্কয়ারক্রো ব্যান্ডের অ্যালবাম। থাকছে এফএ সুমনের নতুন অ্যালবাম ‘তোর লাগিরে’ এবং হাসান চৌধুরীর ‘ভালোবাসার গল্প’। এপার বাংলার সঙ্গে থাকছে ওপার বাংলার শুভমিতা ও রূপঙ্করের নতুন গান। জি-সিরিজ ও অগ্নিবীণা থেকে প্রকাশিতব্য অন্য অ্যালবামগুলো হল- ব্যান্ড মিক্সড ‘সংশোধন’, শানের মিক্সড অ্যালবাম ‘মুঠো আকাশ’ (রূপঙ্কর, নন্দিনী, শেখ মহসিন, শান, শায়লা, লতা, স্বপ্নীল, মারিয়া, নিশা), এহসান রাহির সেলফ টাইটেল্ড অ্যালবাম, তারেকের অ্যালবাম, মিক্সড অ্যালবাম ‘দূর আকাশের তারা’ (সুবীর নন্দী, কনকচাঁপা, হাসান চৌধুরী), ‘চিটাগাং-এর গান’ (সন্দীপন, বেলি, মুনসুর), ফোক মিক্সড ‘পূর্ণিমার চাঁদ’, প্রাণো বন্ধুরে, ধ্রুব গুহর অ্যালবাম, আনমনে (আহমেদ মাসুম), ফিরে এসো মধুমিতা (মামুন জাহান), তোমার কাছে যাবো (ওয়াসিম পাগলা), দূরে গেলে (এমআর হেলাল), আল্লাহ্ নামের বীজ বুনেছি (মোহাম্মদ খালেদ হোসেন), অনেক কথা বলেছিলেম (মিরা মণ্ডল), এ গান আমার শ্রাবণে শ্রাবণে (লুবা), হৃদয়ে হৃদয় বেঁধেছি (শায়লা সাবরিন পলি)।
নতুন নতুন এই গানের অ্যালবামের পাশাপাশি জি-সিরিজ থেকে প্রকাশিত হবে বাংলা চলচ্চিত্রের গানের অডিও, নাটক, মিউজিক ভিডিও সিডি এবং বাংলা চলচ্চিত্রের ভিডিও সিডি সুইট হার্ট, জোর করে ভালোবাসা হয় না, সীমাহীন ভালোবাসা, ব্ল্যাক মানি। সিডি, ডিভিডি ছাড়াও প্রকাশিত অ্যালবামগুলো স্মার্টফোন থেকে শোনা যাবে রেডিও জি বিডি ডটকম-এ। আর মিউজিক ভিডিও এবং বাংলা ছবি দেখা যাবে জি-সিরিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল জি-সিরিজ মিউজিক এবং জি-সিরিজ মুভিজ-এ। আগামী ৫ সেপ্টেম্বর একটি প্রকাশনা উৎসবের মাধ্যমে অ্যালবামগুলোর আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করা হবে বলে জানা গেছে।





চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়