রবিবার, ২৮ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ | রাজনীতি | সম্পাদক বলছি » ঢাকা মেডিকেলে চলছে ৩ জঙ্গির ময়নাতদন্ত
ঢাকা মেডিকেলে চলছে ৩ জঙ্গির ময়নাতদন্ত
![]()
পক্ষকাল সংবাদঃ নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত জঙ্গি নেতা তামিম চৌধুরীসহ তিন জঙ্গির মরদেহের ময়নাতদন্ত চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।রোববার বেলা ১২টার দিকে তিন জঙ্গির ময়নাতদন্ত শুরু হয় বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক ডা. সোহেল মাহমুদ।তিনি জানান, ময়নাতদন্ত চলছে। কিছুক্ষণের মধ্যেই বিস্তারিত জানা যাবে।
শনিবার সকালে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া বড় কবরস্থান সংলগ্ন তিন তলা একটি ভবনে অভিযান চালায় পুলিশ। অভিযানে গুলশান হামলার ‘মূলহোতা’ তামিম চৌধুরীসহ তিন জঙ্গি নিহত হয়।
অভিযানের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক ঘটনাস্থল পরিদর্শনের পর সাংবাদিকদের বলেন, জঙ্গিদের আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তারা আত্মসমর্পণ না করে পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে ও গুলি করে। এরপরই ওই বাড়িতে অভিযান শুরু করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সোয়াট টিমের সদস্যরা।




প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ