লক্ষ্মীপুরে হরতালে ঝটিকা মিছিল
![]()
লক্ষ্মীপুর প্রতিনিধি : জামায়াতের ডাকা দুই দিনের হরতালের প্রথম দিন বুধবার লক্ষ্মীপুরে ঝটিকা মিছিল করেছে জামায়াতÑশিবিরের নেতাকর্মীরা। এদিকে নাশকতা এড়াতে পুলিশের পাশাপাশি ৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৭টার পর হরতাল সমর্থকরা জেলা শহরের মিয়ার রাস্তার মাথা, বাস টার্মিনাল, সদর উপজেলার দালাল বাজার, জকসিন, মান্দারী, চন্দ্রগঞ্জ, ভবানীগঞ্জ চৌরাস্তাসহ জেলার কমলনগর উপজেলার হাজির হাট, রামগতি উপজেলার আলেকজান্ডার, রায়পুর, রামগঞ্জসহ জেলার গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে ঝটিকা মিছিল করে।
মিয়ার রাস্তার মাথায় হরতাল সমর্থকরা লক্ষ্মীপুর-রামগতি সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে পুলিশ গিয়ে ছত্রভঙ করে দেয় এবং অবরোধ সরিয়ে ফেলে।
সকাল ৮টার দিকে লক্ষ্মীপুর-রায়পুর মহাসড়কের বাস টার্মিনাল এলাকায় জামায়াত-শিবিরকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়। টহল পুলিশের সদস্যরা সেখানে উপস্থিত হলে মিছিলটি ছত্রভঙ হয়ে যায়। সেখান থেকে পুলিশ মো. রাকিব হোসেন নামে এক শিবিরকর্মীকে আটক করে।
জেলা সহকারী পুলিশ সুপার (এএসপি/সদর) মো. নাসিম মিয়া বলেন, ‘অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার গুরুত্বপূর্ণ স্থান গুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। সড়ক এবং মহা-সড়কে পুলিশ এবং বিজিবি টহল দিচ্ছে।’





নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা