শিরোনাম:
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ৩১ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » » জামায়াতের ডাকা দুই দিনের হরতাল চলছে
প্রথম পাতা » » জামায়াতের ডাকা দুই দিনের হরতাল চলছে
৫১৯ বার পঠিত
বুধবার, ৩১ ডিসেম্বর ২০১৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জামায়াতের ডাকা দুই দিনের হরতাল চলছে

পক্ষকাল প্রতিবেদক :  দলের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের ফাঁসির আদেশের প্রতিবাদে ডাকা জামায়াতের দেশব্যাপী হরতালের প্রথম দিন শুরু হয়েছে। আজ বুধবার ভোর ছয়টা থেকে দুই দিনের হরতাল চলছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এক বিবৃতিতে বুধ ও বৃহস্পতিবার দুই দিনের এ হরতাল কর্মসূচি ঘোষণা করেন।

আজহারুল ইসলামের ফাঁসির আদেশকে ষড়যন্ত্র উল্লেখ করে জামায়াত নেতা মকবুল আহমাদ বিবৃতিতে বলেন, এ ষড়যন্ত্রের প্রতিবাদে ৩১ ডিসেম্বর বুধবার এবং ১ জানুয়ারি বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে।

বিবৃতিতে তিনি অভিযোগ করেন, সরকার মিথ্যা ও কাল্পনিক অভিযোগে এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা করেছে। আর সাজানো সাক্ষীর ভিত্তিতে তার বিরুদ্ধে ন্যায়ভ্রষ্ট রায়ও দেওয়া হয়েছে।

এ বিচার-প্রক্রিয়াকে সরকার নানাভাবে প্রভাবিত করেছে- এমন অভিযোগ করে এই জামায়াত নেতা বলেন, ‘সরকার বিচারের নামে জামায়াত নেতাদের হত্যার ষড়যন্ত্র করছে। কিন্তু জনগণ তা মেনে নেবে না।’

কর্মসূচি চলাকালে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ফায়ার সার্ভিসের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলেও ওই বিবৃতিতে উল্লেখ করে জামায়াত।---



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)