শিরোনাম:
ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ২৭ জুলাই ২০১৬
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | রাজনীতি » আইএস’র টার্গেট এবার লন্ডন
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | রাজনীতি » আইএস’র টার্গেট এবার লন্ডন
৩৭৫ বার পঠিত
বুধবার, ২৭ জুলাই ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আইএস’র টার্গেট এবার লন্ডন

---পক্ষকাল ডেস্ক

লন্ডনসহ বিশ্বের বড় বড় শহরগুলো এখন আইএসের হামলার টাগের্টে। সম্প্রতি ফ্রান্স, জার্মানি, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে ভয়াবহ জঙ্গি হামলার পর এখন ব্রিটেনেও হামলা চালানোর হুমকি দিয়েছে আইএস। একই সঙ্গে হুমকি দেয়া হয়েছে, বিশ্বের বড় বড় শহরগুলোতেও। ফলে লন্ডনসহ বিভিন্ন দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের নাগরিকদের নিরাপত্তায় বাড়তি পদক্ষেপ গ্রহণ করেছে।

আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের(আইএস)হুমকির পর ব্রিটিনের পুলিশের পক্ষ থেকে গতকাল রাতে দেশজুড়ে সতর্ককতা জারি করা হয়েছে। সতর্ক করা হয়েছে সেদেশের সাধারণ মানুষের চলাচলে।

বুধবার বাংলাদেশেও ব্রিটিশ কাউন্সিলের সব ধরনের কার্যক্রম সাময়িক স্থগিতের ঘোষণা দেয়া হয়েছে।ধারণা করা হচ্ছে, আইএসের ওই হুমকি পেয়েই নিরাপত্তা জোরদার করা নিয়ে ব্রিটিশ কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছে।তবে এ ব্যাপারে ব্রিটিশ কাউন্সিল সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেনি।

ডেইলি মেইলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাজ্যের ৪৭ হাজার গির্জায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।মঙ্গলবার ফ্রান্সে এক ধর্মযাজককে গলা কেটে হত্যা করার পর নিরাপত্তা জোরদার করার উদ্যোগ নেয় ব্রিটিশ পুলিশ।এ ছাড়া গতকাল জার্মানিতে একইভাবে আরেক যাজককে হত্যা করে জঙ্গিরা। লন্ডনের পুলিশ বলছে, সাম্প্রতিক এসব হত্যাকাণ্ডের সঙ্গে আইএসের হুমকি মোকাবেলায় তারা সতর্কতা অবলম্বন করছেন।

আইএসের বরাত দিয়ে ডেইলি মেইল বলছে, লন্ডন ও ওয়াশিংটন ডিসিকে জঙ্গি গোষ্ঠীর পক্ষ থেকে বার্তা পাঠানো হয়েছে। তাদের পরবর্তী টার্গেট এই দুই শহর।

গত রাতে ব্রিটেনের ‘কাউন্টার টেরর’ পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গির্জা গির্জায় বিশেষ ধরনের ডিভাইস স্থাপন করা হয়েছে, যাতে কেউ কোনো ধরনের অস্ত্র নিয়ে ঢুকতে না পারে।

ব্রিটেনের ভারপ্রাপ্ত সহকারী পুলিশ কমিশনার নেইল বসু বলেন, “ফ্রান্স থেকে শিক্ষা নিয়ে আমরা নিরাপত্তাব্যবস্থা জোরদার করছি। জঙ্গিরা যাতে কোনো ধরনের সুযোগ নিতে না পারে সেটা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।”



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)