শিরোনাম:
ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ২৭ জুলাই ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি | সম্পাদক বলছি » কূটনীতিকদের সঙ্গে বিএনপির রুদ্ধদ্বার বৈঠক
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি | সম্পাদক বলছি » কূটনীতিকদের সঙ্গে বিএনপির রুদ্ধদ্বার বৈঠক
৩৭১ বার পঠিত
বুধবার, ২৭ জুলাই ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কূটনীতিকদের সঙ্গে বিএনপির রুদ্ধদ্বার বৈঠক

---পক্ষকাল সংবাদ

জঙ্গি হামলাসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা।

বুধবার বিকাল চারটা থেকে পাঁচটা পর্যন্ত দলের চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া, স্পেন, ইরান, সিঙ্গাপুর, সৌদি আরব, পাকিস্তান, নরওয়ে, নেপাল, ইন্দোনেশিয়া ও জাতিসংঘের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, সাবিহ উদ্দিন আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে বিএনপির কয়েকজন নেতা কথা বলে বলেননি। তবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সড়কে অপেক্ষমান সাংবাদিকদের শুধু বলেছেন ‘ইট ওয়াজ রুটিন মিটিং’।

তবে বৈঠকের একটি সূত্রে জানা গেছে, বিএনপির নেতারা জঙ্গি হামলার ঘটনাসহ বেশ কিছু বিষয়ের তথ্যসংবলিত একটি বই কূটনীতিকদের দিয়েছেন।

আলোচনার বিষয় নিয়ে জানতে চাইলে উপস্থিত ছিলেন এমন একজন নাম প্রকাশ না করার শর্তে ঢাকাটাইমসকে বলেন, ‘আমরা কূটনীতিকদের জানিয়েছি, বিএনপি মোটেই জঙ্গিবাদকে সমর্থন করে না। আমরা মনে করি দেশের জনগণ এই সমস্যা প্রতিহত করতে পারে। কিন্তু সরকার তাদেরকে বিভক্ত করে যে সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছে তা সফল হবে না।’ সরকার বিএনপির সিনিয়র নেতাদের সাজা দিয়ে মধ্যবর্তী নির্বাচনের অপচেষ্টা করছে এমন অভিযোগও বিএনপি কূটনীতিকদের জানিয়েছে বলে জানান ওই নেতা।

কূটনীতিকদের সঙ্গে এই বৈঠক নিয়ে বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমকে আগে কোনো কিছু জানানো হয়নি। তবে গুঞ্জন ছিল দেশের জঙ্গিবাদ ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে বিদেশিদের কাছে দলীয় অবস্থান তুলে ধরতে একটি বৈঠকের আয়োজন করছে বিএনপি।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)