শিরোনাম:
ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ১৯ জুলাই ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | শিক্ষা ও ক্যারিয়ার » ‘‘পবিত্র জায়গায় আছি খোঁজাখুঁজি করে লাভ নেই’
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | শিক্ষা ও ক্যারিয়ার » ‘‘পবিত্র জায়গায় আছি খোঁজাখুঁজি করে লাভ নেই’
৪৪১ বার পঠিত
মঙ্গলবার, ১৯ জুলাই ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘‘পবিত্র জায়গায় আছি খোঁজাখুঁজি করে লাভ নেই’

---

পক্ষকাল সংবাদঃমুন্সীগঞ্জ প্রতিবেদকঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি নিখোঁজ নুরুন নাহার ইরা

(১৮)। তার পরিবারের সদস্যদের ধারণা, ওই ছাত্রী কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িয়ে যেতে পারেন। গত এক

মাস ধরে নিখোঁজ রয়েছে সে।

নিখোঁজ ইরা শ্রীনগর সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্রী। তার বাড়ি শ্রীনগর উপজেলার মাশুরগাঁও গ্রামে। গত

১৯ জুন সে বাড়ি থেকে বের হয়ে যান।

পুলিশ সূত্রে জানা যায়, ইরার নিখোঁজের ঘটনায় ১০ জুলাই তাঁর মা শামীমা আক্তার শ্রীনগর থানায় সাধারণ

ডায়েরি (জিডি) দায়ের করেন।

পুলিশ ওই ছাত্রীর বাড়িতে অভিযান চালিয়ে দুটি জিহাদি বই উদ্ধার করেছে বলে জানান শ্রীনগর সার্কেলের

সহকারী পুলিশ সুপার (এএসপি) শামসুজ্জামান বাবু। তিনি বলেন, গত রবিবার পুলিশ কলেজছাত্রীর বাড়িতে

তল্লাশি চালিয়ে ‘বেহেশতে যাওয়ার পথ’ ও ‘মহিলাদের ওয়াজ’ নামে দুটি জিহাদি বই উদ্ধার করেছে। পরিবারের

পক্ষ থেকে করা জিডির সূত্র ধরে তদন্ত চালাচ্ছে পুলিশ। এক পুলিশ কর্মকর্তাকে এ বিষয়ে তদন্তের জন্য দায়িত্ব

দেওয়া হয়েছে।

এদিকে ইরার মা শামীমা আক্তারের শঙ্কা, তাঁর সন্তান জঙ্গি সংগঠনে জড়িয়ে পড়েছে। তিনি জানান, নিখোঁজ

হওয়ার পর একদিন মোবাইল ফোনে কথা হলে ইরা জানায়, সে পবিত্র জায়গায় আছে। খোঁজাখুঁজি করে লাভ

এ প্রসঙ্গে ইরার বাবা ইয়াকুব আলী জানান, শ্রীনগর উপজেলার সমষপুর স্কুল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ থেকে

২০১৫ সালে এসএসসি পাস করে ইরা। এরপর শ্রীনগর সরকারি কলেজের একাদশ শ্রেণিতে ভর্তি হয়। স্কুলে

পড়ালেখার সময় সে নামাজি ছিল না, বোরকাও পরত না। কিন্তু নিখোঁজ হওয়ার কিছুদিন আগে থেকে হঠাৎ

করেই বোরকা পরা শুরু করে ইরা। তার পর একদিন বাড়ি থেকে উধাও হয়ে যায়। কলেজে যাওয়ার কথা বলেই

ওই দিন বাড়ি থেকে বের হয়েছিল ইরা। এর পর আর ফেরেনি।

নিখোঁজ সন্তানকে ফিরে পেতে পুলিশসহ সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন তার মা ও বাবা।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)