মঙ্গলবার, ১৯ জুলাই ২০১৬
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | রাজনীতি » পশ্চিমবঙ্গে জঙ্গি বিরোধী সাঁড়াশি অভিযান; গ্রেপ্তার ৮ হাজার
পশ্চিমবঙ্গে জঙ্গি বিরোধী সাঁড়াশি অভিযান; গ্রেপ্তার ৮ হাজার

আন্তর্জাতিক ডেস্ক
বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে রাজ্যজুড়ে জঙ্গি বিরোধী সাঁড়াশি অভিযান পরিচালনা করছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। নিরাপত্তা বাহিনীর জঙ্গি বিরোধী এই বিশেষ অভিযানে ৮ হাজার সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে রাজ্য-পুলিশ। কেন্দ্রীয় সরকার ও প্রতিবেশী বাংলাদেশের কাছ থেকে বিশেষ বার্তা পেয়ে এ অভিযান পরিচালনার নির্দেশ দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতাসহ রাজ্যের বিভিন্ন স্থানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে প্রশাসন। জঙ্গি বিরোধী এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে রাজ্য সরকার।
গুলশানে জঙ্গি হামলায় জড়িতদের সহযোগীরা সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছে এমন গোয়েন্দা তথ্য পাওয়ার পর, কলকাতাসহ পশ্চিমবঙ্গ জুড়ে জোরদার করা হয়েছে তল্লাশি অভিযান। রাজ্যের সীমান্তবর্তী জেলা মালদা, মুর্শিদাবাদ, নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনায় প্রশাসনের বিশেষ নজরদারিও চলছে।
এসব অঞ্চলে নতুন কোনো ভাড়াটিয়া এলে স্থানীয় থানায় তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে বলা হয়েছে। এ বিষয়ে বিএসএফের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে পুলিশ ও সিআইডি। শুধু তাই নয়, কলকাতার হোটেলগুলোতেও বাংলাদেশি পর্যটকদের বুকিং দেওয়ার সময় ওয়েব ক্যামেরায় ছবি তোলা বাধ্যতামূলক করেছে পুলিশ।
এরই ধারাবাহিকতায় রবি ও সোমবার রাজ্যের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালায় পুলিশ। এ অভিযানে আটক করা হয় প্রায় ৮ হাজার সন্দেহভাজনকে। রাজ্য সরকারের সচিবালয়ে বিশেষ অভিযান সম্পর্কে সোমবার সাংবাদিকদের জানান পশ্চিমবঙ্গ পুলিশের আইজি অনুজ শর্মা। রাজ্যে জঙ্গি বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এদিকে, বাংলাদেশ ও পাকিস্তানের জঙ্গিদের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে বসিরহাটের বাংলাদেশ সীমান্ত থেকে গত শনিবার গ্রেপ্তার হওয়া হুজি সদস্য আব্দুল বাকি মলকে সোমবার বারাসাত আদালতে তোলা হয়। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।




আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ