শিরোনাম:
ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ১৯ জুলাই ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ‘নিরাপত্তা দিয়ে মুজিব, জিয়াকেও বাঁচানো যায়নি’ঃমেনন
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ‘নিরাপত্তা দিয়ে মুজিব, জিয়াকেও বাঁচানো যায়নি’ঃমেনন
৪০২ বার পঠিত
মঙ্গলবার, ১৯ জুলাই ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘নিরাপত্তা দিয়ে মুজিব, জিয়াকেও বাঁচানো যায়নি’ঃমেনন

পক্ষকাল সংবাদঃজঙ্গিরা যে কোনো সময় মন্ত্রিসভার সদস্যদের ওপর হামলা করতে পারে, পুলিশের পক্ষ থেকে এমন সতর্ক বার্তা পাওয়ার পর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান ---বলেছেন, ‘কেউ যদি কাউকে মেরে ফেলতে চায়, তা হলে নিরাপত্তা দিয়ে তাকে রক্ষা করা যায় না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমানকেও নিরাপত্তা দিয়ে রক্ষা করা যায়নি।’

মঙ্গলবার (১৯ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।

জঙ্গিরা যে কোনো সময় মন্ত্রিসভার সদস্যদের ওপর হামলা করতে পারে, এমন খুদেবার্তা পাঠিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সতর্ক করেছে মন্ত্রিসভার সদস্যদের।

খুদেবার্তা পাওয়ার বিষয়টি নিশ্চিত করে মেনন বলেন, ‘পুলিশের কাছ থেকে আমি খুদেবার্তাটি পেয়েছি। আমার গানম্যান ও প্রোটোকলের দায়িত্বে যারা আছেন, তাদেরকে বিষয়টি অবহিত করেছি। এর আগেও বহুবার আমি হুমকি-ধমকি পেয়েছি। এবার যেহেতু পুলিশ থেকে জানানো হয়েছে, তাই আশঙ্কাটাও একটু ভিন্ন। এ জন্য আমাদের সতর্ক থাকা উচিত, এমনকি সমগ্র জাতিকেই সতর্ক থাকা উচিত।’

পর্যটকদের নিরাপত্তা সম্পর্কে মন্ত্রী বলেন, ‘ট্যুরিস্ট পুলিশ রয়েছে, তারা পর্যটকদের নিরাপত্তার ব্যবস্থা নেবেন।’

সোমবার মুঠোফোনে খুদেবার্তা পাঠিয়ে মন্ত্রিসভার সদস্যদের সতর্ক করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

ডিএমপি কমিশনারের বার্তায় বলা হয়, ‘গোয়েন্দা সূত্র থেকে জানতে পেরেছি যে, জঙ্গি গ্রুপ যেকোনো সময় মন্ত্রিসভার যেকোনো সদস্যের ওপর হামলা চালাতে পারে। আমরা সংশ্লিষ্ট সবাইকে যথাযথ নির্দেশনা দিয়েছি। অনুগ্রহ করে সতর্ক থাকুন এবং আপনার গানম্যান ও নিরাপত্তা দলকে বিষয়টি অবহিত করুন।’



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)