বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০১৬
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » বৃহস্পতিবার অনলাইনে সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন জাকির নায়েক
বৃহস্পতিবার অনলাইনে সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন জাকির নায়েক
![]()
আন্তর্জাতিক ডেস্কঢাকাঃ জঙ্গিবাদের উস্কানি দেওয়ার অভিযোগ উঠার পর এবার ভারতীয় ইসলামী চিন্তাবিদ ও বক্তা জাকির নায়েক স্কাইপের মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।
সৌদি আরবের মদিনা থেকে আগামীকাল বৃহস্পতিবার (১৪জুলাই) এই সংবাদ সম্মেলন করবেন বলে জাকির নায়েকের মুখপাত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
সৌদি আরব থেকে চলতি সপ্তাহে ভারতের মুম্বাইয়ে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হওয়ারও কথা ছিল জাকির নায়েকের। কিন্তু তার মুখপাত্র জানায়, আফ্রিকার কয়েকটি দেশে আগে থেকে তার কর্মসূচির দিন ঠিক থাকায়, তিনি এখনই দেশে ফিরছেন না।
এমন বিবৃতি আসার পর অনেকে বলেন, গ্রেফতার এড়াতে তিনি আফ্রিকা সফরে যাচ্ছেন। তবে অচিরেই দেশে না ফিরলেও তার বিরুদ্ধে অভিযোগ উঠার পর আগামীকাল মদিনা থেকে স্কাইপের মাধ্যমে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি।
টাইসম অব ইন্ডিয়া জানায়, সংবাদ সম্মেলনে জাকির নায়েকের সঙ্গে বিভিন্ন অঙ্গনের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকবেন। তাদের মধ্যে বলিউড তারকা, আইনজীবী ও বেসরকারি সংস্থার কর্মকর্তা রয়েছেন।
গত ১ জুলাই ঢাকার গুলশানের রেস্তোরাঁয় হামলাকারী পাঁচ জঙ্গির মধ্যে দু’জন গত বছর নায়েকের কথা উদ্ধৃত করে ফেসবুকে একটি পোস্ট করে। এর পরই জাকির নায়েকের বিরুদ্ধে জঙ্গি তৎপরতায় ইন্ধন দেওয়ার অভিযোগ ওঠে। এ নিয়ে বিভিন্ন মহলে অসন্তোষের পরিপ্রেক্ষিতে ড. জাকির নায়েকের মুম্বাইয়ের দংগিরি এলাকার অফিস ও বাসভবনে পুলিশ পাহারা বসানো হয়।




“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও
রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে
হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার
ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র
হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর
দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া
হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা